এক্সপ্লোর

Nadia News: ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট, মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে

Panchayat Poll: শান্তিপুরের বাসিন্দা কল্লোল সরকার গত ২৯ মে ফেসবুকে বিদ্রোহ নামে একটি কবিতা লিখে পোস্ট করেন। তাঁর অভিযোগ, এই কবিতা পোস্ট করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে

সুজিত মণ্ডল, শান্তিপুর: ফেসবুকে ভোটসন্ত্রাস (WB Poll Violence) নিয়ে কবিতা পোস্ট করায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুরের বাসিন্দা কল্লোল সরকার গত ২৯ মে ফেসবুকে বিদ্রোহ নামে একটি কবিতা লিখে পোস্ট করেন। তাঁর অভিযোগ, এই ধরনের কবিতা কেন লিখেছেন, এই প্রশ্ন তুলে তাঁকে রাস্তায় আটকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ২৫ জুলাই, তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

ফের শাসকের রোষে শিল্প। রানাঘাটের পর এবার শান্তিপুর। নাট্যকর্মীর পর এবার প্রহৃত কবি। শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের বাসিন্দা ৩৪ বছরের কল্লোল সরকার। একাধিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। নিজের লেখা রকয়েকটি বইও রয়েছে তাঁর। কল্লোলের দাবি, 'বিদ্রোহ' নামে একটি কবিতা সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তার জেরেই গত ২৫ জুলাই তৃণমূলের আক্রমণের মুখে পড়েন তিনি। কল্লোল সরকার বলেন, “২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলাম। সোশাল মিডিয়ায় কবিতা পোস্ট হতেই শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে।’’ ওইদিনই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন কল্লোল। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কথায়, “বিষয়টি শুনেছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। বিষয়টি সম্পূর্ণ খোঁজ নিয়ে দেখছি।’’

এই ঘটনা মনে করিয়ে দিয়েছে জেলবন্দি অনুব্রত মণ্ডলের কথা। সন্ত্রাসের প্রতিবাদে কবিতায় সরব হওয়ায় কবি শঙ্খ ঘোষকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন তৎকালীন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলে ছিলেন, “এক কবি আছে, কবি। আমরা জানতাম, রবীন্দ্রনাথ কবি, আমরা জানি, নজরুল কবি। উনি নাকি বলছেন, আমাকে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমি এখনও বলছি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। মিথ্যাবাদী কবি আমি নই। উন্নয়ন কি রাস্তায় দাঁড়িয়ে নেই? এটা অস্বীকার করতে পারবেন? কবি, তুমি দেখতে পাওনা? পিঠের চামড়াটা গুটিয়ে নুন-লঙ্কা মাখিয়ে দেব যখন বলেন দিলীপ ঘোষ, তুমি কেমন কবি? তুমি কী ধরনের কবি? নাম তোমার শঙ্খ রাখাটা ভুল হয়েছে। শঙ্খের অপমান করা হয়।’’

গত ৯ এপ্রিল রাতেকবি ভারভারা রাওয়ের লেখা কবিতার উপর ভিত্তি করে, 'কসাই' নামে নাটক মঞ্চস্থ করেন রানাঘাটে নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য। নাটকে রূপকের মাধ্য়মে তুলে ধরা হয়, হাথরস, বগটুই এবং হাঁসখালির ঘটনা। সে কারণেই ওই নাট্যকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও হুমকি, হামলার অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা।

আরও পড়ুন: Prasar Bharati Recruitment: সংবাদ পাঠক পদে কাজের সুযোগ, নিয়োগের বিজ্ঞপ্তি জারি প্রসার ভারতীর

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget