এক্সপ্লোর

Covid19 Test: 'ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ডায়মন্ড ছক তৃণমূলের,’ কটাক্ষ শমীকের

Shameek Bhattcharya: "ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। পরিকল্পিতভাবে ডায়মন্ড ছককে সামনে আনা হয়েছে।'' মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্রের।

কলকাতা: "ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ডায়মন্ড ছক তৃণমূলের (TMC)। বাংলার মানুষকে বঞ্চিত করে শুধু ডায়মন্ড হারবার (Diamond Harbor) নিয়ে হইচই কেন?'' কটাক্ষ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের। এদিন তিনি বলেন, "ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। পরিকল্পিতভাবে ডায়মন্ড ছককে সামনে আনা হয়েছে। সব কিছু চাপিয়ে দেওয়ার রাজনীতি করছে তৃণমূল।'' একইসঙ্গে ডক্টর অন হুইল’ কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি। 

করোনা সংক্রমণ রুখতে নিজের নির্বাচনী এলাকাকে কড়া বিধির বাঁধনে বেঁধেছিলেন আগেই। আর এরপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একদিনে করা হল ৫৩ হাজারের বেশি টেস্ট করা হয়। যার মধ্যে পজিটিভ হওয়ার সংখ্যা সাড়ে এগারোশোর কিছু বেশি। লোকসভা কেন্দ্রে পজিটিভিটি রেট কমে দাঁড়ায় ২.১৬ শতাংশে। 

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সংক্রমণ কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। কোভিড টেস্টের সংখ্যা বাড়ানো, গ্রাম পঞ্চায়েতগুলিতে কন্ট্রোল রুম খোলা, কড়া কোভিডবিধি জারির মতো পদক্ষেপের ফলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডায়মন্ডহারবারের পজিটিভিটি রেট ২২ শতাংশ থেকে নেমে আসে ১০ শতাংশের কাছে।

এরপর বুধবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে একদিনে ৩০ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়।  সকালে ট্যুইট করে সেকথা ঘোষণা করেন, স্থানীয় তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো গতকাল সকাল থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র এলাকায় শুরু হয় করোনা পরীক্ষা। ২৩টি টেস্টিং অন হুইল বা করোনা পরীক্ষার ভ্রাম্যমান গাড়ি, ২৬০টি করোনা পরীক্ষা কেন্দ্র, ৩০টি টেস্টিং কিয়স্ক থেকে মোট ৫৩ হাজার ২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট আসে ১ হাজার ১৫১ জনের। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মডেলকে কটাক্ষ করছে বিরোধীরা। গত কালই শমীক ভট্টাচার্য বলেন, “একদিকে অন্ধকার হয়ে থাকবে, এটা লজ্জা। গরু মেরে জুতো দান হচ্ছে।’’ তথ্য গোপনের অভিযোগ বামেদের। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “রাজ্যের থেকে ডায়মন্ডহারবার ব্যাতিক্রম হল কী করে? তথ্য গোপন করা হচ্ছে।’’

 আরও পড়ুন: Municipal Election 2022 : "রাজ্য অবস্থান পরিষ্কার করুক তারা নির্বাচন চায় কি চায় না", পুরভোট পিছানো মামলায় মন্তব্য প্রধান বিচারপতির

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget