এক্সপ্লোর

TMC News: হঠাৎ রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, হাতে তুলে দিলেন মমতার লেখা চিঠি, ‘উন্নয়নের পাঁচালি’, কী কথা হল?

Abhishek Banerjee Meets Ranjit Mallick: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের 'উন্নয়নের পাঁচালি' নিয়ে বিশিষ্টজনেদের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য় রাজনীতি। প্রচারে জোর দিচ্ছে শাসক-বিরোধী সব শিবিরই। আর সেই আবহেই অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে উপস্থিত হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার হাতে তুলে দিলেন 'উন্নয়নের পাঁচালি'। অভিষেককে বুকে টেনে নিলেন প্রবীণ অভিনেতাও। তাঁর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠিও তুলে দেন অভিষেক। (Abhishek Banerjee Meets Ranjit Mallick)

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের 'উন্নয়নের পাঁচালি' নিয়ে বিশিষ্টজনেদের বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। সেই মতোই বুধবার বিকেলে ভবানীপুরে প্রবীণ অভিনেতার বাড়িতে হাজির হন অভিষেক। তাঁকে স্বাগত জানাতে বেরিয়ে আসেন রঞ্জিতবাবু এবং তাঁর স্ত্রী দীপা মল্লিক। প্রথমেই দীপাদেবীর পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক। তার পর প্রণাম করেন রঞ্জিতবাবুকেও। হাসিমুখে অভিষেককে স্বাগত জানান প্রবীণ অভিনেতা। (TMC News)

এদিন বিকেল ৪টে ২৭ নাগাদ গল্ফ ক্লাব রোডে রঞ্জিতবাবুর বাড়িতে পৌঁছন অভিষেক। সেখানে তাঁকে আলিঙ্গনও করেন রঞ্জিবাবু। তাঁর হাতে 'উন্নয়নের পাঁচালি' তুলে দেন অভিষেক, যাতে তৃণমূল সরকারের উন্নয়নমূলক, জনকল্যাণমূলক কাজের খতিয়ান রয়েছে। তবে এদিন সেখানে দেখা যায়নি রঞ্জিতবাবুর কন্যা, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী, প্রয়োজক নিসপাল সিংহ রানে-কে। 

রঞ্জিতবাবুর সঙ্গে দেখা করে অভিষেক সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা শ্রী রঞ্জিত মল্লিক মহাশয়কে উন্নয়নের পাঁচালি-সহ সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানালাম। তিনি বাংলার শিল্প সংস্কৃতির অন্যতম ব্যক্তিত্ব, যিনি বাংলার নাম গৌরবান্বিত করেছেন। তাঁর হাতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দিতে পেরে আমি গর্বিত'। 

বাড়িতে দেখা-সাক্ষাতের পর অভিষেকের সঙ্গেই বেরিয়ে আসেন রঞ্জিতবাবু। একসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁরা। দু'জনের মধ্যে কী কথা হল, জানতে চাওয়া হলে, জবাব এড়ান অভিষেক। শুধু জানান, অভিনেতার সঙ্গে দেখা করে ভাল লেগেছে তাঁর। তৃণমূলের তরফে সোশ্য়াল মিডিয়া পোস্টে লেখা হয়, 'সংস্কৃতি আর উন্নয়নের মেলবন্ধন! বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা শ্রী রঞ্জিত মল্লিকের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবর্ধনা জানানোর পাশাপাশি তাঁর হাতে তুলে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড তথা উন্নয়নের পাঁচালি এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি'।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। 'উন্নয়নের পাঁচালি' সেই কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কাজকর্ম লিপিবদ্ধ রয়েছে তাতে। বিশিষ্টজনেদের বাড়ি গিয়ে সেই 'উন্নয়নের পাঁচালি' হাতে হাতে তুলে দিচ্ছেন দলের নেতাকর্মীরা। পাশাপাশি, প্রায় ১৮০০ ইনফ্লুয়েন্সারদের নিয়েও চলছে প্রচার। আর সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন রঞ্জিতবাবুর বাড়িতে যান অভিষেক।

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget