এক্সপ্লোর

TMC Leader Murdered: কান্দিতে বাড়ি ফেরার পথে খুন তৃণমূল নেতা, বিজেপি-র দিকে অভিযোগের তির পরিবারের

TMC Leader Murdered: ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের।স্বামী রাজনৈতিক ঝামেলার শিকার হয়েছেন বলে দাবি স্ত্রী যমুনার। সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলেছেন তিনি।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: কান্দিতে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ (TMC Leader Allegedly Murdered)। আত্মীয়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 
নিহত ব্যক্তির নাম নেপাল সাহা। কান্দি থানার (Kandi in Murshidabad) অন্তর্গত সন্তোষপুরে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা সাহার স্বামী। তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিতিও ছিল তাঁর। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। 
স্বামী রাজনৈতিক ঝামেলার শিকার হয়েছেন বলে দাবি যমুনাদেবীর। সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলেছেন তিনি। সেই মর্মে থানায় অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে কান্দি থানার পুলিশ। 
স্থানীয় রেশন ডিলার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন নেপাল। পরিবারের দাবি, স্থানীয় কয়েক জন এই ঘটনার সঙ্গে যুক্ত। তবে পারিবারিক দ্বন্দ্ব নয়, রাজনৈতিক ঝামেলার জেরেই স্বামীকে প্রাণ হারাতে হল বলে দৃঢ় বিশ্বাস যমুনাদেবীর। স্বামীর খুনিদের উপযুক্ত শাস্তি চান তিনি। 
পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক আক্রোশ, তৃণমূল নেতা নেপালের খুন হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তবে জেলা তৃণমূল (Murshidabad TMC) রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে সে ভাবে সরব নয়। ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতা আইনাল হক। তাঁর বক্তব্য, ‘‘ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ খতিয়ে দেখুক এবং দোষীদের গ্রেফতার করুক।’’
খোদ তৃণমূল নেতা যেখানে ব্যক্তিগত আক্রোশ থেকে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, তাতে তাদের দিকে আঙুল তোলাই উচিত নয় বলে মনে করছে বিজেপিও(BJP)। দলের স্থানীয় নেতা গৌতম রায় বলেন, ‘‘তৃণমূলই তো বলছে ব্যক্তিগত আক্রোশ থেকে খুন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। খতিয়ে দেখুক কী থেকে খুন।’’
এই ঘটনায় খুনের মামলা দায়ের করলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি কান্দি থানার পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Midnapore News: বন্ধুর জন্মদিন উপলক্ষে পিকনিক করছিল নবম শ্রেণির দুই পড়ুয়া, বাজ পড়ে সব শেষ, পশ্চিম মেদিনীপুরে ২ কিশোরের মৃত্যু
বন্ধুর জন্মদিন উপলক্ষে পিকনিক করছিল নবম শ্রেণির দুই পড়ুয়া, বাজ পড়ে সব শেষ, পশ্চিম মেদিনীপুরে ২ কিশোরের মৃত্যু
West Bengal News Update: প্রায় ১ ঘণ্টার প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! গাছ পড়ে বিপর্যয়, ব্যহত যানজট! মৃত ১
প্রায় ১ ঘণ্টার প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! গাছ পড়ে বিপর্যয়, ব্যহত যানজট! মৃত ১
Weather Update News: জেলা থেকে শহর, স্বস্তির বৃষ্টি কমাল দাবদাহ! এক ধাক্কায় তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি
জেলা থেকে শহর, স্বস্তির বৃষ্টি কমাল দাবদাহ! এক ধাক্কায় তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি
Weather Update: কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র জরুরি আপডেট
কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র জরুরি আপডেট

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget