এক্সপ্লোর

TMC Leader on Lakshmir Bhandar : 'বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে', দাবি TMC কাউন্সিলরের; 'লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক'

Lakshmir Bhandar : 'লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক' বলে নিশানা গেরুয়া শিবিরের।

কামারহাটি : ভোট-মুখী পশ্চিমবঙ্গে চর্চায় লক্ষ্মীর ভাণ্ডার। 'বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে।' এমনই মন্তব্য করলেন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। গতকাল নিজের এলাকায় লক্ষ্মীর ঘট বিলি করে এই দাবি করেন তিনি। যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 'লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক' বলে নিশানা গেরুয়া শিবিরের।

বিমল সাহা বলেন, "আমরা ঘট বিলি করলাম যে, আপনারা সেই টাকা খরচ করবেন। ঘটেও জমান। বছরের শেষে পুজোর সময় এই টাকায় আনন্দ করুন। যারা গরিব মানুষ তাদের কাছে এই টাকা বিশাল টাকা। বিরোধীরা দেখবেন, সবাই টাকা নিচ্ছে। ভোট কীসের জন্য কেনা হবে ? টাকা তো আমি বিলি করলাম, ওটা ঘটে ফেলার জন্য। বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। তারা ক্ষমতায় আসবে না। যারা যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা নষ্ট করবেন না। বিজেপি সর্বনাশের দল একখানা। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে তো বিজেপি সরকার এলে। বিজেপি যদি কোনও মতে চুরি-চামারি করে আসে, তারা প্রথমেই বন্ধ করে দেবে। মানুষকে সতর্ক করলাম।" পাল্টা বিজেপি নেতা জয় সাহা বলেন, "সরকার চালানোর টাকা নেই। রাজ্য সরকার DA দিতে পারছে না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নাটক না করে, লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক। লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভাল হয় সেটা চিন্তা করুক। এইগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। যে রাজ্যগুলোয় বিজেপি ক্ষমতায় আছে, সেই রাজ্যগুলোয় এক হাজার, ১৫০০ নয়। তার থেকে কতগুণ বেশি দেওয়া হয়, সেটা দেখুক আগে। তারপরে এইসব মন্তব্য করুক। ভোট কেনার চেষ্টা। এই করে ভোট কিনে, মানুষ ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে। কিন্তু, কিছু লাভ নেই। মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায়। লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায়।"

প্রত্যাশা ছিলই। ঘটেও তাই। ২০২১-এর বিধানসভা ভোটে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। মহিলাদের ঢালাও সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছিল রাজ্যের শাসকদল। এবারও সেই অস্ত্রতেই শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই বাড়ানো হয় লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ। বর্তমানে 'জেনারেল কাস্টে'র মহিলারা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে প্রতিমাসে ১ হাজার টাকা পান। SC-ST-র মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পান। এবার এলাফে বেড়ে গেছে অনেকটা টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে ৫০০ টাকা । অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি-রা মাসে পাবেন ১৭০০ টাকা করে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget