এক্সপ্লোর

Doctors Protest: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এবার মাওবাদীর সঙ্গে তুলনা! বিস্ফোরক মন্তব্য দেবাংশুর

Debangshu Bhattacharya: আসানসোলের সালানপুরে তৃণমূলের আরেক নেতা দেবাংশু ভট্টাচার্যও তোপ দেগেছেন জুনিয়র ডাক্তারদের।

কলকাতা: ১০ দফা দাবিতে আন্দোলন, অনশন নিয়ে তৃণমূলের নিশানায় এবার ডাক্তাররা। বেসরকারি হাসপাতালগুলিকে সুবিধা করে দিতেই এই আন্দোলন, কটাক্ষ করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 

আসানসোলের সালানপুরে তৃণমূলের আরেক নেতা দেবাংশু ভট্টাচার্যও তোপ দেগেছেন জুনিয়র ডাক্তারদের। মানুষের প্রাণের বিনিময়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের এই নেতা।                                        

তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 'চিকিৎসা বন্ধ রাখা মানে মানুষ মারা। মানুষ মারাকে যারা প্রতিবাদের অস্ত্র হিসেবে গ্রহণ করে, তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবাদিদের কোনও তফাত দেখি না। মাওবাদিরাও বলেন, আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য, এঁরাও বলছেন, আমরা মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব।' 

আরও পড়ুন, অনশন চলবে, বৈঠকে যাবেন; বৈঠকে যোগ দিলেও অনশন তুলছেন না জুনিয়র চিকিৎসকরা

এর আগে আসানসোলের সালানপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে একইরকমভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করেছেন দেবাংশু। বেসরকারি হাসপাতালগুলিকে লাভের মুখ দেখাতেই এই আন্দোলন, দাবি তৃণমূল নেতার। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর মানুষ সরকারি হাসপাতালে যাওয়া শুরু করল। এতে কী হল? প্রাইভেটে ডাক্তারদের ব্যবসা আরও কমে গেল। তখন এরা প্রত্যেকে মিলে একটা চক্রান্ত রচনা করল কী সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ করে দাও। এই যে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা বন্ধ রাখল, তখন ফুলে-ফেঁপে উঠল নার্সিংহোমগুলো।' 

এদিকে, জেলা হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় গিয়ে বা নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস করছেন। তাঁদের তালিকা তৈরি করে পাঠানো হবে প্রশাসনের কাছে। নন্দীগ্রামে গিয়ে ডাক্তারদের আক্রমণ করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'নজর রাখুন, কারা কারা এই জেলায় পোস্টিং পাওয়ার পরেও কায়দা করে ২-৩ দিনের কোনওভাবে ডিউটি করে, জেলা থেকে পালিয়ে যাচ্ছে, কলকাতায় গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে। এদের নাম নোট করে রাখুন।'    

যদিও ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের যে ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেতারা, তার কড়া সমালোচনা করেছেন সিনিয়র চিকিৎসকরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget