এক্সপ্লোর

TMC Delhi Protests: মোদির শখপূরণে কোটি কোটি খরচ, শুধু গরিব মানুষের টাকা আটকানো! দিল্লিতে প্রচার চালাবে তৃণমূল

Kunal Ghosh: বিবার দিল্লিতে রণকৌশল বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে জানালেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

নয়াদিল্লি: কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নতুন সংসদভবন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ঢেলে সাজানো হয়েছে দিল্লিকে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না কর্মসূচির আগে এবার সেই নিয়ে সুর চড়াল তৃণমূল (TMC)। দিল্লির বুকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হবে বলে জানালেন দলীয় নেতৃত্ব। রবিবার দিল্লিতে রণকৌশল বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে জানালেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের। তার আগে কার্যতই কলকাতা হয়ে উঠল রাজধানী। এক এক করে সেখানে ভিড় করেন তৃণমূলের নেতা-কর্মী-সাংসদরা। ধর্না কর্মসূচির আগে রণকৌশল বৈঠক হল সেখানে, যাতে নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কুণাল। সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি। জানান বাংলা থেকে আসা বঞ্চিতদের কেন্দ্রের ঢালাও খরচের নিদর্শন ঘুরিয়ে দেখাবেন তাঁরা। 

এদিন কুণাল বলেন, "পরিশ্রম করেও টাকা পাননি গরিব মানুষেরা। গ্রামের মানুষজন কত কষ্ট করে আসছেন। ট্রেন ছিল, বাতিল করল। বাসে করে আসতে হচ্ছে। তাঁদের ১০০ দিনের কাজ, আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র। বঞ্চিতদের সেন্ট্রাল ভিস্তা, নতুন সংসদভবন ঘুরিয়ে দেখানো হবে। প্রধানমন্ত্রীর শখপূরণে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে।"

আরও পড়ুন: Madan Mitra: ‘বাংলার চাকর হতে রাজি, দিল্লির কুকুর হতে নই’, ধর্না কর্মসূচিতে গিয়ে মোদিকে দিল্লি ছাড়তে বললেন মদন

কুণাল আরও বলেন, "প্রধানমন্ত্রীর শখপূরণে হাজার হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা হয়েছে, বিলাসের ব্যবস্থা হয়েছে। সকলকে ঘুরিয়ে দেখানো হবে বাংলার মানুশষের পরিশ্রমের টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু প্রয়োজন ছাড়াই বিলাসবহুল সব ভবন তৈরি হচ্ছে। চোখে আঙুল দিয়ে দেখানো হবে, পুরনো, নতুন সংসদভবন। তাতে কিছু নতুন নেই। কয়েক কোটি টাকার শ্রাদ্ধ হয়েছে। আথচ দরিদ্র মানুষের টাকা দেওয়া হচ্ছে না।"

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রাজঘাটে দুপুর দেড়টা নাগাদ ধর্না কর্মসূচি করবে তৃণমূল। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে চলবে সত্যাগ্রহ। তার পর তাঁর বাড়িতে আবারও বৈঠক রয়েছে। সেখানে মঙ্গলবার যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি, ডেপুটেশন দেওয়া নিয়ে আলোচনা চলবে। দিল্লি পুলিশ যেহেতু অনুমতি দেয়নি, তাই কোন কৌশলে এগনো হবে, ঠিক হবে। পুলিশের আচরণ নেতিবাচক হলে, সেই মতো পদক্ষেপ গৃহীত হবে। এদিনের বৈঠকে আরও যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা হল, ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, তাঁদের যন্তরমন্তরে নিয়ে আসার পাশাপাশি ছাত্রযুবদের মাধ্যমে একাধিক সমস্যা তুলে ধরা হবে। নতুন সংসদভবন তৈরিতে ১৫০০ কোটি টাকা ব্যয় করলেও ১০০ দিনের কাজ, আবাসের টাকা আটকে রাখা হয়েছে কেন, প্রশ্ন তোলা হবে সেখানে। 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget