এক্সপ্লোর

Madan Mitra: ‘বাংলার চাকর হতে রাজি, দিল্লির কুকুর হতে নই’, ধর্না কর্মসূচিতে গিয়ে মোদিকে দিল্লি ছাড়তে বললেন মদন

TMC Delhi Protests: রবিবার রণকৌশল বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মদন।

নয়াদিল্লি: বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের। বাংলার নেতা-নেত্রী এবং মানুষের ভিড়ে তার আগে কার্যতই কলকাতা হয়ে উঠল রাজধানী। এক এক করে সেখানে ভিড় করলেন তৃণমূলের (TMC) নেতা-কর্মী-সাংসদরা। ধর্না কর্মসূচির আগে রণকৌশল বৈঠক হল সেখানে, যাতে নেতৃত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই বৈঠক শেষে   বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি (BJP) এবং নরেন্দ্র মোদি সরকারকে।

রবিবার রণকৌশল বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মদন। তিনি বলেন, "অভিষেক ঠিকই বলেছিল, বাংলার চাকর হতে রাজি আছি, দিল্লির কুকুর হতে নই। গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলব না, সর্বান্তকরণে সমর্থন করছি। কী করবে ওরা? কিছু করতে পারবে না। ওরা তো রাম-সীতার পুজো করে, হিন্দু ধর্মের কথা বলে। হিন্দু ধর্মে লেখা আছে, কপালে যা লেখা আছে, তাই হবে। বাকি সব নিমিত্ত মাত্র।"

সরাসরি নরেন্দ্র মোদি এবং অমিত শাহকেও বেঁধেন মদন। বলেন, "নরেন্দ্র মোদি এবং অমিত শাহও নিমিত্তমাত্র। তৃণমূল আসার পর দিল্লিতে এবার সেই খেলা শুরু হয়ে গেল।" তৃণমূলের ধর্না কর্মসূচির ঘিরে প্রস্তুতির মধ্যেই দিল্লিতে ডাক পড়েছে বাংলার বিজেপি নেতৃত্বের। সে প্রসঙ্গে মদন বলেন, "তৃণমূলের দম আছে বলুন! রাজধানীতে পা রাখার সঙ্গে সঙ্গেই বাংলা থেকে ডেকে পাঠাতে হচ্ছে! যাই হোক, ভারতবাসীও দেখবেন। প্রথম রাউন্ডে হেরে গিয়েছে। আমরা কিন্তু দিল্লিতে দাঁড়িয়ে দিল্লির বিরোধিতা করছি। রাজধানীতে দাঁড়িয়ে বলছি, মোদি মুর্দাবাদ, এই মুহূর্তে দিল্লি ছাড়ো। কৈলাস বিজয়বর্গীয়ও তোমাদের দিকে বন্দুক তাক করেছে। তাই বলি, আগে দিল্লি সামলা, পরে গড়বি বাংলা।"

Abhishek Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, 'এই টাকা কারও পৈতৃক সম্পত্তি নয়', সরাসরি মোদিকে নিশানা অভিষেকের

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রাজঘাটে দুপুর দেড়টা নাগাদ ধর্না কর্মসূচি করবে তৃণমূল। মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে চলবে সত্যাগ্রহ। তার পর তাঁর বাড়িতে আবারও বৈঠক রয়েছে। সেখানে মঙ্গলবার যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি, ডেপুটেশন দেওয়া নিয়ে আলোচনা চলবে। দিল্লি পুলিশ যেহেতু অনুমতি দেয়নি, তাই কোন কৌশলে এগনো হবে, ঠিক হবে। পুলিশের আচরণ নেতিবাচক হলে, সেই মতো পদক্ষেপ গৃহীত হবে। এদিনের বৈঠকে আরও যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা হল, ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, তাঁদের যন্তরমন্তরে নিয়ে আসার পাশাপাশি ছাত্রযুবদের মাধ্যমে একাধিক সমস্যা তুলে ধরা হবে। নতুন সংসদভবন তৈরিতে ১৫০০ কোটি টাকা ব্যয় করলেও ১০০ দিনের কাজ, আবাসের টাকা আটকে রাখা হয়েছে কেন, প্রশ্ন তোলা হবে সেখানে। 

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
West Bengal New Syllabus Row | সব স্তরের পাঠ্যক্রমে 'শ্য়ামাপ্রসাদ'কে নিয়ে প্রবন্ধ, জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান
Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget