এক্সপ্লোর

Madan Mitra: ‘ওকে না মমতাদির পায়ে ধরতে হয়’, পুলিশকে পায়ে ধরানো মন্তব্যে শুভেন্দুকে পাল্টা মদনের

Suvendu Adhikari:বৃহস্পতিবার, ভাইফোঁটার দিন চেনা মেজাজেই এবিপি আনন্দের ক্যামেরায় ধরা দেন মদন।

কলকাতা: প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে পায়ে ধরিয়ে ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রাক্তন সতীর্থের সেই মন্তব্য নিয়ে এ বার মুখ খুললেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দু যা বলছেন তার উল্টোটাও হতে পারে বলে মন্তব্য করলেন তিনি। মদনের দাবি, যে হাতের আহুল উঁচিয়ে কথা বলছেন শুভেন্দু, সেই হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে ধরতে হতে পারে তাঁকে। 

শুভেন্দুর জন্য দুঃখ হয়, বললেন মদন মিত্র

বৃহস্পতিবার, ভাইফোঁটার দিন চেনা মেজাজেই এবিপি আনন্দের ক্যামেরায় ধরা দেন মদন। শুভেন্দুর মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে বলেন, ‘‘আসলে ও যেখানে পড়ে গিয়েছে, গর্তে পড়ে গিয়েছে ও। ওর জন্য দুঃখ হয় আমার। গর্ত থেকে কী করে উঠবে, কে দড়ি ফেলবে, লোক পাচ্ছে না। না শ্বাস নিতে পারছে, না গর্ত থেকে বেরোতে পারছে, না উঠে দাঁড়াতে পারছে। এমন করেই যেতে হবে ওকে, যত ক্ষণ না ডাক্তার ব্রেনডেড ঘোষণা করছে। কিছু করার নেই।’’

আরও পড়ুন: Cooch Behar News: নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত! ভাইফোঁটায় উপহার বিনিময় মমতা-অনন্ত মহারাজের

পুলিশকে পায়ে ধরানোর প্রসঙ্গে মদন বলেন, ‘‘ও যেসব কথা বলেছে, আমি শুনেছি, ‘যে হাত দিয়ে মেরেছেন, সেই হাত দিয়ে পায়ে ধরাব’।  উল্টোটাও তো হতে পারে! ভাইফোঁটার দিন,যে হাত দিয়ে (আঙুল উঁচিয়ে) এমন করছেন, সেই হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরতে হতে পারে ওকে।’’

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের সুতাহাটার জনসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায় শুভেন্দুকে। তিনি বলেন, "যে হাত দিয়ে কানে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাব। যদি পা না ধরাতে পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।" তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু আরও বলেন, "এদের সঙ্গে কেউ নেই। পুলিশ বাবা পার করেগা। মিথ্যে মামলায় এরা এলাকার পরোপকারীকে জেলে ঢুকিয়েছে।" 

প্রকাশ্য সভায় পুলিশকে পায়ে ধরানোর হুঁশিয়ারি দেন শুভেন্দু

স্বপন দাসকে মারধর করার অভিযোগ এবং সুতাহাটার প্রাক্তন কাউন্সিলর তথা ঘনিষ্ঠ সত্যব্রত দাসের গ্রেফতারিতেই শুভেন্দুর গলায় হুঁশিয়ারির সুর বলে মনে করছে রাজনৈতিক মহল। দুর্নীতির অভিযোগে ১৯ অক্টোবর গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলর সত্যব্রত। পৌরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে শুভেন্দুর তীব্র সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষও। 

 

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget