এক্সপ্লোর

SSC Case: ঘুষের টাকা কার কাছে যেত, কুন্তল-তাপসের সঙ্গে কত দিনের পরিচয়, সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শান্তনুকে

Santanu Banerjee: বৃহস্পতিবার ফের হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল নেতা শান্তনুকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) ম্যারাথন জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। গতকাল ১২ ঘণ্টা, আজ সাড়ে ৮ ঘণ্টা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। রাত সাড়ে ৮টা নাগাদ সিজিও থেকে বেরোলেন যুব তৃণমূল নেতা (TMC)। যুব তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে কী ভাবে এল নিয়োগ সংক্রান্ত নথি? ঘুষের টাকা পৌঁছত কোন প্রভাবশালীর হাতে? উত্তরের খোঁজে ইডি। কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলের সঙ্গে তাঁর পরিচয় কী ভাবে, শান্তনুকে প্রশ্ন ইডি-র, খবর সূত্রের। 

সাড়ে ৮ ঘণ্টা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ

বৃহস্পতিবার ফের হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা যুব তৃণমূল নেতা শান্তনুকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গত শুক্রবার শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি। সেই সমস্ত নথি কীভাবে তাঁর কাছে এল? তা নিয়ে প্রশ্ন করা হয় যুব তৃণমূল নেতা শান্তনুকে।

ইডি সূত্রের খবর, বুধবার তাপস এবং কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু সম্পর্কে একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই সমস্ত বিষয়েও প্রশ্ন করা হয় তাঁকে। সূত্রের খবর, এই প্রেক্ষাপটেই কুন্তল এবং তাপসকে তিনি কী ভাবে চেনেন, প্রথম কী ভাবে পরিচয় হল, কে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিল, এই সমস্ত বিষয়েও তদন্তকারীরা শান্তনুকে প্রশ্ন করেন।

আরও পড়ুন: C V Ananda Bose: ধনকড় অধ্যায় অতীত! হাতেখড়ি অনুষ্ঠানে মমতার সঙ্গে খোশগল্পে রাজ্যপাল, ধারও মাড়ালেন না বিজেপি নেতৃত্ব

ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে মানিক ঘনিষ্ঠ তাপস দাবি করেছিলেন, ২০১৬ সালে আনন্দপুরে কুন্তলের ভাড়ার ফ্ল্যাটে ৩ জন মিলে একটি বৈঠক করেন। বৈঠকে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে শান্তনুকে প্রশ্ন করেন তদন্তকারীরা। কুন্তল এবং তাপসের মোবাইল ফোন খতিয়ে দেখে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটে শান্তনুর প্রসঙ্গ পাওয়া গেছে।

সে নিয়েও ইডির প্রশ্নের মুখে পড়েন শান্তনু। তাঁর বয়ান লিপিবদ্ধ ও ভিডিও রেকর্ড করা হয়। ইডি সূত্রের দাবি, শান্তনু জানিয়েছেন, তিনি একজন জনপ্রতিনিধি। বিভিন্ন লোক তাঁর কাছে আসেন। সমস্যার কথা জানান। সেই সূত্রেই নিয়োগ সংক্রান্ত নথি তাঁর হাতে আসে। তবে ব্যক্তিগত ভাবে তিনি কখনও কাউকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করেননি বলেও জানান শান্তনু। কুন্তলের সঙ্গে চেনাশোনা কী ভাবে জানতে চাইলে শান্তনু জানান, কুন্তল হুগলির নেতা। সেই সুবাদে চেনেন। কিন্তু তাপসকে চেনেন না তিনি। ব্যক্তিগত ভাবে আলাপ নেই।

তাঁর বয়ান লিপিবদ্ধ ও ভিডিও রেকর্ড করা হয়

এখানেই তদন্তকারীদের প্রশ্ন, ব্যক্তিগতভাবে না চিনলে কী ভাবে কুন্তল ও তাপসের সঙ্গে যুব তৃণমূল নেতা শান্তনু বৈঠক করলেন? কী ভাবেই বা তাঁদের মধ্যে হোয়াটঅ্যাপ চ্যাটে কথা হত? পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্কের লেনদেনের নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা।
এ দিন হেফাজতে থাকা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেও, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ডাকেনি ইডি।

সেরা শিরোনাম

News Live Updates: রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
রাজ্যে জোড়া এনকাউন্টার, গাইঘাটার পর সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় এনকাউন্টার
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
Train Cancel: প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা
প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা
Cyclone Arnab Update : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', ল্যান্ডফলের আগে শেষমুহূর্তের সতর্কতা IMD-র, এই ৫ টি বিষয় কোনওমতেই মিস করবেন না
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব', ল্যান্ডফলের আগে শেষমুহূর্তের সতর্কতা IMD-র, এই ৫ টি বিষয় কোনওমতেই মিস করবেন না

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget