এক্সপ্লোর

Sayantika Banerjee 'জুমলা মোদি, পাপ্পু শাহ' , বাঁকুড়ায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ সায়ন্তিকার

'সেই সিনেমার নাম কী হবে বলো তো? বলতে পারবে?...ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।' ...সায়ন্তিকার বেনজির আক্রমণ

তুহিন অধিকারী, জয়ন্ত পাল, বাঁকুড়া : জয়পুরে মোদিকে জুমলা ও অমিত শা-কে পাপ্পু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ( Sayantika Banerjee ) । সোমবার বাঁকুড়ার জয়পুরে দলের বিজয়া সম্মিলনীতে মোদি ( Narebndra Modi) , অমিত শাহ ( Amit Shah ) -র পাশাপাশি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ( Suvendu Adhikari ) নাম না করে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। 

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ
এদিন, সায়ন্তিকা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন। ঝাঁঝ বাড়াতে টেনে আনেন সিনেমা প্রসঙ্গ। অমিত শাহকে পাপ্পু শাহ বলে সম্বোধন করেন সায়ন্তিকা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন,  জুমলা মোদি  ! সায়ন্তিকার ভাষায়, ' জুমলা মোদি ওরফে নরেন্দ্র মোদি। সিনেমার পরিচালক মানে ডিরেক্টর তার নাম কী হবে? কেউ বলতে পারেন?...পাপ্পু শা ওরফে অমিত শা এবং সেই সিনেমার নাম কী হবে বলো তো? বলতে পারবে?...ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।'
 
নিশানায় শুভেন্দু
গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন, শুভেন্দু অধিকারীকে মহিলা পুলিশ আধিকারিক গ্রেফতার করতে গেলে তিনি প্রশ্ন তুলেছিলেন, তিনি পুরুষ মানুষ, তাঁকে গ্রেফতার করতে মহিলা পুলিশ কেন, মহিলা পুলিশ তাঁকে ধরছে কেন, এই নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তারপরই শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল' মন্তব্যটি নিয়ে বিস্তর জল ঘোলা হয়। রাজনৈতিক আক্রমণ থেকে ব্যক্তিগত আক্রমণ কিছুই বাদ যায়নি। বিদ্রুপের সুর শোনা যায় বিরোধী শিবির থেকে। এবার সিনেমার নাম ডোন্ট টাচ মাই বডি বলে সায়ন্তিকা শুভেন্দুকেই যে কটাক্ষ করতে চাইলেন, তা বলাই বাহুল্য। 

দিলীপের প্রতিক্রিয়া 
একই সঙ্গে রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের কথাও বলেন সায়ন্তিকা। মঞ্চ থেকে এমন ভাবে মোদি - শাহ ও শুভেন্দুকে আক্রমণ করা নিয়ে দিলীপ ঘোষকে জিগ্যেস করা হলে তিনি বলেন, তৃণমূল ছোটলোকের দল !
২০২১ এর বিধানসভা ভোটে হেরে যান তৃণমূলের তারকা প্রার্থী । কিন্তু তারপরও বাঁকুড়াতেই মাটি কামড়ে পড়ে ছিলেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জনসংযোগে জোর দিচ্ছেন শাসকদলের এই নেত্রী। 

সায়ন্তিকার তৃণমূল-যোগ
২০২১ সালের মার্চ মাসে বিধানসভা ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখপাধ্যায়, ব্রাত্য বসুর মতো মন্ত্রীদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন টালিগঞ্জের আর এক অভিনেত্রী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে পতাকা তুলে দেন তৎকালীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তারপর ভোটে অবশ্য জয় তিনি এনে দিতে পারেননি ঘাসফুল শিবিরকে। কিন্তু বাঁকুড়ায় বারবার দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন বারবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget