এক্সপ্লোর

Kalyani News: কল্যাণীতে প্রকাশ্যে তৃণমূল নেতার 'দাদাগিরি', তালা ঝোলালেন ফার্নিচারের দোকানে

TMC News: অবৈধ নির্মাণের অভিযোগ তুলে একটি ফার্নিচারের দোকানে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি। ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। এটাই তৃণমূলের সংস্কৃতি কটাক্ষ বিজেপির।

সুজিত মণ্ডল, কল্যাণী: কোচবিহার থেকে চোপড়া, সন্দেশখালি থেকে আড়িয়াদহ। যতদিন যাচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল (TMC) নেতাদের 'দাদাগিরি'র ঘটনা প্রকাশ্য আসছে। এবার তারই পুনরাবৃত্তি দেখা গেল নদিয়া জেলার কল্যাণী শহরে (Kalyani News)। প্রকাশ্যে এলো কল্যাণী পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতির 'দাদাগিরি'র কাহিনী। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম দুলালকৃষ্ণ মজুমদার।

আরও পড়ুন: Bankura News: জ্যাঠার পিণ্ডদান করে ফেরার পথে লরির ধাক্কায় মৃত ভাই-বোন, দেহ নিয়ে রাস্তা অবরোধ

তাঁর বিরুদ্ধে অভিযোগ, কল্যাণী পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় থাকা একটি ফার্নিচারের দোকানে বৃহস্পতিবার জোর করে তালা মেরে দেন ওই তৃণমূল নেতা। বিষয়টি নিয়ে দোকানদার স্থানীয় ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন। তারপরও দোকানের তালা খোলেননি ওই তৃণমূল নেতা।

দোকান মালিকের ছেলের অভিযোগ, নিজেদের ফার্নিচারের দোকানের পাশে একটি বাথরুম তৈরি করছিলেন তাঁরা। হঠাৎ করে ওই তৃণমূল নেতা এসে কাজ বন্ধ করে দেন। তারপর দোকানের শাটারের উপরে তালা লাগিয়ে দেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনও কথা শোনেননি। একটা বয়স্ক মানুষকে এভাবে দোকান চালাতে দেওয়া হচ্ছে না। কেন এই রকমের আচরণ উনি করছেন তাও বোঝা যাচ্ছে না। পুলিশ ও কাউন্সিলরকে জানানো হয়েছে বিষয়টা।

আরও পড়ুন: Chinpai Agitation: দুই স্টেশনের মাঝে আয়োজিত মেলায় স্টপেজ দেয়নি ট্রেন, রাগে ভাঙচুর যাত্রীদের

অভিযুক্ত তৃণমূল নেতা দুলালকৃষ্ণ মজুমদার কার্যত ওই দোকানে তালা লাগানোর কথা স্বীকারও করে নেন। তাঁর উলটে দাবি, ওই জায়গায় অবৈধ নির্মাণ করছিলেন ফার্নিচারের দোকানদার। তিনি সরকারি কোনও পদে নেই। তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের সভাপতি। তাই নাকি তাঁর দায়িত্ব আছে। সেই কারণেই দোকান বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছেন। 

তৃণমূল কংগ্রেসের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাবি, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তিনি প্রশাসনের কাছে জানাতে বলেছেন। দলকেও জানিয়েছেন। 

বিষয়টি প্রকাশ্যে আসার পর কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের কথা, এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। রাজ্যজুড়ে তো এখন এটাই হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Khandaghosh Chaos: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণধোলাই, খণ্ডঘোষে আক্রান্ত পুলিশও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget