এক্সপ্লোর

Anubrata Mondal : 'মাথার উপর কেষ্ট আছেন', বীরভূমে অনুব্রতকে নিয়ে আবেগে ভাসলেন সুব্রত বক্সী

subrata bakshi Remembers Anubrata Mondal : জেলবন্দি অনুব্রত। বীরভূমে ভোটের আগে আবেগে ভাসলেন সুব্রত বক্সী।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : 'মনে রাখবেন, আমাদের মাথার উপর কেষ্ট আছেন' বীরভূমে কর্মিসভায় গিয়ে কেষ্টর প্রশংসায় পঞ্চমুখ সুব্রত বক্সী। লোকসভা ভোটের মুখে বীরভূমে না থেকেও আছেন জেলবন্দি অনুব্রত। অনুব্রতকে নিয়ে বলতে গিয়ে আবেগে ভাসলেন তৃণমূলের রাজ্য সভাপতি। 

লোকসভার ভোট যত এগিয়ে আসছে, ততই কেষ্ট-নামে মজছে তৃণমূল । এক সময় বীরভূমের 'কেষ্ট'কে বাঘ 
বলে সম্বোধন করেছিলেন  ফিরহাদ হাকিম। এবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির মুখে  'কেষ্ট'নাম।  বক্তৃতা করতে গিয়ে নেত্রীর সুরেই বললেন, জেলার সবার উপরে কেষ্ট আছে ! তাঁর সাংগঠনিক শক্তি অফুরন্ত। বীরভূমে এলে তাঁর কথা সবার আগে মনে পড়ে।  

লোকসভা ভোটের আগে সোমবার দলীয় কর্মসূচিতে বীরভূমের সিউড়িতে কর্মীদের উৎসাহ জোগাতে টানটান ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক সুব্রত বক্সী। তিনি বলেন, 'বীরভূমে এসে প্রথমে যাঁর কথা  মনে পড়ে তিনি আমাদের দীর্ঘদিনের  সংগ্রামী সাথী কেষ্ট মন্ডল। বীরভূমের মানুষ তাঁকে চেনেন। তাঁর সাংগঠনিক শক্তি অফুরন্ত। তাঁর চেয়েও বড় কথা, কেষ্টকে যাঁরা দেখেছেন চিনেছেন, আমি তাঁদের থেকে বেশি করে কেষ্টকে চিনি, কারণ আমি তাঁকে ভালোবাসি। আমরা এখানে যারা একত্র হয়েছি। মনে রাখবেন আমাদের মাথার উপর কেষ্ট আছে। আমি আপনাদের বলব, যে সঙ্গবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে যে বীরভূম জেলা শক্তিশালী হয়েছে, নিশ্চিত ভাবে আমি এর জন্য তাঁকে সাধুবাদ জানাব।'  

গত ফেব্রুয়ারিতেই বীরভূমে গিয়ে ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, ' কেষ্টকে এতদিন জেলে পুরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি' । মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ' কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু, মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আসতে আসতে দেখছিলাম ম্য়াক্সিমাম ইয়ং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি। আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম।'  

গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর আর্থিক তছরুপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় ২০২২-এর ১৭ নভেম্বর থেকে জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহাড় জেলে রয়েছেন। এতকিছুর পরেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরায়নি তৃণমূল।             

আরও পড়ুন: 'ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ হয়নি?' কমিশনের প্রশ্নের মুখে জেলাশাসকরা        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget