এক্সপ্লোর

Kunal Ghosh: 'জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন, ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই', পোস্ট কুণালের; ভবিষ্যদ্বাণী অভিষেককে নিয়েও

TMC News : খাতায় কলমে এ রাজ্যে শব্দবাজি নিষিদ্ধ হলেও, পুজোর আবহে কার্যত বড়সড় বোমা ফাটালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা : কালীপুজোর আবহে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর পোস্টে তিনি লিখেছেন, "জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই।" তাঁর আরও দাবি, ২০৩৬ সালের আশপাশে মুখ্যমন্ত্রী পদে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে কুণাল ঘোষের এমন ভবিষ্যদ্বাণী নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে, ভোট-গন্ধে ম ম করছে কালীপুজোর আকাশও। খাতায় কলমে এ রাজ্যে শব্দবাজি নিষিদ্ধ হলেও, পুজোর আবহে কার্যত বড়সড় বোমা ফাটালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তবে এ বোমা যে সে বোমা নয়, এক কথায় ভোটের ভবিষ্যদ্বাণী। সোমবার, সোশাল মিডিয়ায় কুণাল ঘোষ চাঞ্চল্যকর পোস্টে লিখেছেন, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। কুণালের কথায়, "আমি একজন তৃণমূল কর্মী বা আমি একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে আমার যেটা পর্যবেক্ষণ আমি সেটা লিখেছি যে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ অবধি চোখ বুজে মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ! জ্যোতিবাবুর রেকর্ড ভেঙে যাবে, যদি না তার আগে ২০২৯-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির বৃহত্তর দায়িত্ব পালন করতে হয়। চতুর্থ মা মাটি মানুষের সরকার হবে। বেশি বিধায়ক নিয়ে হবে।"

 

শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায় কতদিন মুখ্য়মন্ত্রী থাকবেন, তা নিয়েই ভবিষ্য়দ্বাণী করা নয়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কবে মুখ্য়মন্ত্রী হবেন তাও কার্যত ভবিষ্য়ৎদ্রষ্টার মতো বলে দিয়েছেন কুণাল ঘোষ। তাঁর মতে, "ওই সময়টার আগেপরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু (এর মধ্যে ২০২৯-এ যদি মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে আলাদা কথা)। বিরোধীরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেই থাকুন। তৃণমূল নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে।"

রাজনৈতিক মহলে প্রশ্ন হল, কুণাল ঘোষের এই মন্তব্য় কি নিছকই বিরোধীদের উদ্দেশে ? না কি তৃণমূলের অভ্য়ন্তরীণ সমীকরণের কোনও ছাপও তাঁর এই মন্তব্য়ের মধ্য়ে আছে ?

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "কুণাল ঘোষের সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া কী সম্ভব ? না দেওয়া সমীচিন ? একজন তাঁর দলের মধ্যে টিআরপি বাড়াতে চাইছেন। গ্রহণ-যোগ্যতা বাড়াতে চাইছেন। তারজন্য তিনি সংবাদমাধ্যমে একটা বিবৃতি দিচ্ছেন। কিন্তু,সমাজ কি সেটা গ্রহণ করছে ? সমাজ সেটায় আলোচনায় অংশগ্রহণ করছে ? বিষয়টা এরকম নয়। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে। তৃণমূলের এই বিদায়বেলায় কেউ যদি বিবৃতি দিয়ে শান্তি পান বা কাউকে খুশি করতে পারেন...ভাল।"

১৯৭৭ থেকে ২০০০। টানা ২৩ বছর, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে নজির গড়েছিলেন জ্যোতি বসু। ২০০০ সালে মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন তিনি। ব্যাটন ধরেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সাল থেকে শুরু করে প্রায় ১৫ বছর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কুণাল ঘোষের ভোটবচন সফল হতে গেলে আরও দু'টি মেয়াদ তাঁকে মুখ্যমন্ত্রী পদে থাকতে হবে। এখন তা হবে কি, হবে না, তা  ঠিক করবেন ভোটাররা !

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget