এক্সপ্লোর

TMC News : 'বাড়ির ছেলে ক্রিমিনাল হলে...' সরাসরি অভিষেককে নিশানা করলেন তৃণমূলেরই হেভিওয়েট! এবার বিদ্রোহী কে?

'বাড়ির ছেলে ক্রিমিনাল হলে শাসন করব না! ' মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা তারক সিংয়ের। 

কলকাতা : রাজ্যে ভোটের ফল প্রকাশের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য সামনে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলীয় নেতৃত্ব নিয়ে ক্ষোভ, পদত্যাগ, প্রকাশ্য আক্রমণ—সব মিলিয়ে কার্যত চাপে ঘাসফুল শিবির। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে সরাসরি নেতৃত্ব বদলের দাবি তুললেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ তারক সিং।

এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে কাকে বদলাতে চান জানতে চাওয়া হলে তারক সিং বলেন, “যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই।” মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাচ্ছেন কি না জানতে চাইলে তিনি স্পষ্ট জবাব দেন, “হ্যাঁ, নিশ্চয়।”

এতেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, “দলটা কারও পৈতৃক সম্পত্তি নয়। আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। আমি চাই। আপনাকে খোলাখুলি বলছি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই।” পাশাপাশি অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পারিষদ তারক সিং। 'বাড়ির ছেলে ক্রিমিনাল হলে শাসন করব না! ' মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা তারক সিংয়ের। 

এদিকে, ভোটে হার এবং দুর্নীতির অভিযোগ ঘিরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। তাঁর অভিযোগ, “মমতাদি এবং অভিষেক। এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না।”

দলের অন্দরে ক্ষোভ যে ক্রমশ বাড়ছে, তার ইঙ্গিত মিলেছে একাধিক পদত্যাগেও। বুধবার বরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। একই দিনে মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্যপদ থেকেও পদত্যাগ করেন আরেক কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

সদ্য পদত্যাগী সুশান্ত ঘোষ বলেন, “আমি হতাশ তৃণমূল। কোথাও যেন দলটা হারিয়ে গেছে।” অরূপ চক্রবর্তীর বক্তব্যও ছিল তীব্র। তিনি বলেন, “দলের নেতৃত্ব কোথায়? সেই নেতৃত্বকে আমরা পাইনি, যাঁরা মমতা ব্য়ানার্জির ডান কান, বাঁ কান, ডান হাত, বাঁ হাত, অজুহাত ছিলেন..”

বিদ্রোহের তালিকায় বুধবার নাম লেখান প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। তিনি বলেন, “বাংলার মানুষ ২০২৬ সালের চৌঠা মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন, যে চাকরি চুরি, আর জি কর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছেন”

অন্যদিকে, দলের দুই প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের প্রকাশ্য সংঘাতও এখন তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। লোকসভার স্পিকারকে চিঠি লিখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।

কাকলি ঘোষ দস্তিদার বলেন, “ইদানিংকালে একজন সাংসদ, তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন, আমি এটা সমীচীন মনে করিনি।” এর পাল্টা জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “তো তাকে আমি যদি বলে থাকি তাহলে কখন বলেছি? আর ওকে বলব কখন, ওর অ্যাটেন্ডেন্স এত কম, কোথায় কাকে বলব? থাকে কোথায়? হাউসেই তো থাকত না!”

একদিকে নেতৃত্ব নিয়ে অসন্তোষ, অন্যদিকে ধারাবাহিক পদত্যাগ এবং প্রকাশ্য অন্তর্দ্বন্দ্ব—সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন প্রবল চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলীয় অন্দরের এই ক্ষোভ আগামী দিনে আরও বড় আকার নিতে পারে।

 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget