এক্সপ্লোর

Purba Medinipur:কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনে হার তৃণমূলের, জয়ী সিটু

TMC Loses In Election:কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনে হার হল তৃণমূলের। দীর্ঘ আট বছর পর সমবায় পরিচালন সমিতির ক্ষমতা গেল সিটুর হাতে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনে (Kolaghat Thermal Power Station Cooperative Election) হার হল তৃণমূলের (TMC Loses In Election)। দীর্ঘ আট বছর পর সমবায় পরিচালন সমিতির ক্ষমতা গেল সিটুর হাতে। খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। 

কী ঘটল?
আট বছর বাদে এবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের  সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়জয়কার সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর। সোমবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি কর্মী সমবায় ভান্ডার সমিতির নির্বাচন হয়। মোট আসন সংখ্যা ছিল ১৫। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC প্রার্থী দিয়েছিল ১৫ টিতে, সিপিআইএম-এর শ্রমিক সংগঠন CITU ও প্রার্থী ১৫ টিতেই প্রার্থী দেয়। আর বিজেপির শ্রমিক সংগঠন BMS  প্রার্থী দিয়েছিল ১৩ টি আসনে। শেষমেশ এই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করল সিপিআই শ্রমিক সংগঠন সিট। ১৫টি আসনের মধ্যে ১০ টি আসন পেয়ে জয়লাভ করে তারা। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC ৫ টি আসন পায়।বিজেপির শ্রমিক সংগঠন BMS খাতাই খুলতে পারেনি।

জয়ের মেজাজ...
জয়ের পর আবির খেলার আনন্দে মেতে ওঠেন সিটুর কর্মী সমর্থকরা। জানায়, ডিএএবং নিয়োগ ইস্যুকে সামনে রেখেই আজকের এই জয়। তাদের আরও ব্যাখ্যা, শিল্প ডিএ ও নিয়োগ, এই তিনটি বিষয় নিয়ে তাঁরা সারা বছর প্রচার চালিয়ে যান। আর সেটিই এবার তাঁদের জয়ের মূল কারণ। অন্য দিকে কী কারণে এই হার তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের শাসকদলের কর্মী সমর্থকরা। দিনপাঁচেক আগে উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশন দখল করেছিল বাম ও বিজেপি জোট। ১৮ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়ী হয়েছিলেন তাঁদের প্রার্থীরা। সাগরদিঘির ফলাফলের পর গত শনিবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায়, উলুবেড়িয়া বার কাউন্সিল বিরোধীরা ছিনিয়ে নিল শাসক শিবিরের কাছ থেকে। প্রসঙ্গত বাম ও বিজেপি একসঙ্গে জোট করেছিল বার বাঁচাও কমিটি নামে। এর আগে এই বোর্ড শাসক পক্ষের ছিল। জয়ী প্রার্থীরা আগামীদিনে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলে জানান। প্রসঙ্গত গত বোর্ডে বিরোধীদের ছিল ২ টি আসন। এইবারে বিরোধীপক্ষ পায় ১১টি এবং শাসক পক্ষের সমর্থিত প্যানেল পায় ৭ টি আসন। প্রসঙ্গত, হালেই সাগরদিঘি উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী হয়েছিলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস । তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী । ২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি । ২২ হাজারের বেশি ভোটে কংগ্রেসের কাছে সাগরদিঘিতে হার তৃণমূল প্রার্থীর।

আরও পড়ুন:রাজ্যে স্কুলে নিয়োগে ৩৫০ কোটির দুর্নীতি? শান্তনুকে কোর্টে পেশ করে বিস্ফোরক দাবি ইডির

সেরা শিরোনাম

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

ভিডিও

Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget