এক্সপ্লোর

Mamata Banerjee : 'আপনার রক্ত কখনও বৃথা যাবে না' ২১-র আগে শহিদ-স্মরণ মুখ্যমন্ত্রীর

TMC 21st July: বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ' রেকর্ড ভিড় হবে ' বলছে তৃণমূল। 

কলকাতা : রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস সমাবেশ। বাংলা জেলা জেলা থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন মহানগরের বুকে। বিশেষ অনুষ্ঠানের প্রাক্কালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে বার্তা দিলেন তৃণমূলনেত্রী। আগামীকাল সমাবেশের জন্য সব কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে, প্রশাসনের সঙ্গে সহোগিতার আবেদন জানিয়েছেন নেত্রী। তিনি বলেছেন, 

'২১ জুলাই ২০২২। আর মাত্র একদিন বাকি এবং প্রস্তুতি সমাপ্তির কাছাকাছি, আমরা আবেগে ভরপুর।
আমরা আমাদের বীর শহিদদের স্মরণ করতে গিয়ে সেই পুরনো সময়ে  ফিরে যাচ্ছি । আমাদের শহিদদের মহৎ আত্মত্যাগকে স্মরণ না করে আমাদের জীবনে একটিও দিন কাটে না । 
আগামী প্রজন্মের জন্য, সমগ্র তৃণমূল কংগ্রেস প্রতিটি পরিবার  #শহিদদিবসে একত্রিত হবে এবং শহিদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাবে। আপনার রক্ত কখনও বৃথা যাবে না, আমরা প্রতিজ্ঞা করছি! '  


 দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ।  তার আগে  চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। সল্টলেকের সেন্ট্রাল পার্ক, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় দূরের জেলা থেকে আসা কর্মী, সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ' রেকর্ড ভিড় হবে ' বলছে তৃণমূল। 

বৃহস্পতিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তাকে করা হল ওয়ানওয়ে। দেখে নেব এক নজরে সেই তালিকা । 

‘২১’ মিছিলের জন্য one way  

  • উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট
  • দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট
  • উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড
  • পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট
  • দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট
  • পশ্চিম থেকে পূর্ব নিউ CIT রোড
  • দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি
  • দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড
  • দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি  ( BK পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত ) 
    *সূত্র: কলকাতা পুলিশ

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget