এক্সপ্লোর

Becharam Manna : দুর্ঘটনার কবলে বেচারাম মান্নার কনভয়, চোট মন্ত্রীর

Accident : হঠাৎ একটি গাড়ি সামনে চলে আসায় গাড়িটিকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় কনভয়ের পাইলট কার। পাইলট কারের পিছনে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির বনেট। 

সোমনাথ মিত্র ও কমলকৃষ্ণ দে, সিঙ্গুর : পূর্ব বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্নার কনভয় (Becharam Mannas Convoy Accident)। হাঁটু ও ঘাড়ে সামান্য চোট পেয়েছেন তিনি। জামালপুরে হঠাৎ একটি গাড়ি মন্ত্রীর কনভয়ের সামনে চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ (Police)।

কোথায়, কীভাবে দুর্ঘটনা

দুর্ঘটনায় কবলে পড়লেন মন্ত্রী বেচারাম মান্না। আসানসোল (Asansol) থেকে সিঙ্গুরে (Singur) ফেরার পথে দুর্ঘটনা ঘটে মন্ত্রীর কনভয়ে। হাটু ও ঘাড়ে সামান্য চোট (Minor Injury) পেয়েছেন মন্ত্রী।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (East Burdwan) জৌগ্রাম ফ্লাইওভারে কাছে। হঠাৎ একটি গাড়ি সামনে চলে আসায় গাড়িটিকে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় কনভয়ের পাইলট কার। পাইলট কারের পিছনে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির বনেট। 

কী জানাচ্ছেন মন্ত্রী

তৃণমূল বিধায়ক ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, 'জামালপুর থানা এলাকায় জৌগ্রামে আমার কনভয়ের দিকে গাড়ি ঢুকে পড়ে, পাইলট কার তার পিছনে মারে, তার পিছনে আমার গাড়ি মারে, ক্ষতিগ্রস্ত হয়।'

দুর্ঘটনায় চোট পেয়েছেন মন্ত্রীর গাড়ির চালক, দেহরক্ষী সহ ৩ জন। পুলিশ জানিয়েছে, যে গাড়ির জন্য দুর্ঘটনা, সেটিকে আটক করা হয়েছে। 

বারবার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়

২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। যা নিয়ে চড়েছে প্রবল রাজনৈতিক তরজা। গোটা বিতর্কের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্তও। পয়লা জুলাই যেখানে দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) কনভয়ে থাকা CRPF’এর গাড়ি। সূত্রের খবর, কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়।  বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যার কিছুদিনের মধ্যেই সোনারপুরের দিক থেকে EM বাইপাস ধরে, এয়ারপোর্টের দিকে যাওয়ার সময়  কালিকাপুরের কাছে কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে।

আরও পড়ুন- লালবাজার থেকে ছাড়া হল শুভেন্দুকে, বিরোধী দলনেতাকে গোলাপের মালা পরালেন বিজেপি কর্মীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget