এক্সপ্লোর

TMC: 'নেত্রীর আমাকে আর প্রয়োজন নেই, তাই গুরুত্ব দিচ্ছেন না', ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক

উত্তর দিনাজপুরের রাজনীতিতে আবদুল করিম চৌধুরী এবং কানাইয়া লাল আগরওয়ালের দ্বন্দ্ব কারও অজানা নয়।

সুদীপ চক্রবর্তী, ইসলামপুর (উত্তর দিনাজপর): দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বললেন, নেত্রীর আমাকে এখন আর প্রয়োজন নেই, তাই গুরুত্ব দিচ্ছেন না। হুঙ্কার দেওয়া ওঁর অভ্য়াসে পরিণত হয়েছে, পাল্টা মন্তব্য় করেছেন তৃণমূলের জেলা সভাপতি। শাসকদলের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

ইসলামপুরের আব্দুল তৃণমূল কংগ্রেস বিধায়ক করিম চৌধুরীর কথায়, ১১ বার জিতেছি আমি। মমতা ব্য়ানার্জি এরকম করে সম্মানীয় নেতাকে অসম্মান করার জন্য় ছেড়ে দেবে এটা ঠিক না। 

নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছিলেন আগেই! এবার সরাসরি দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। 

ইসলামপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এদিন আরও বলেন, আমি কালকে শুনলাম কানাইয়ালাল আগরওয়ালকে আবার প্রেসিডেন্ট করে দিয়েছে। কেন প্রেসিডেন্ট করল ওকে আবার? করিম চৌধুরীকে হয়রান করবে, অপমান করবে, অসম্মান করে চলে যাবে। সেই কানাইয়ালাল আগরওয়ালকে, জাকির হোসেনকে তারা আমার লোকদের খুন করে দেয়। আমাকে বিধানসভায় ডাকা হয়েছে, আমি যাচ্ছি না কিন্তু। ইসলামপুরের লোক মরবে, ঘর ছাড়া হয়ে থাকবে, আমি বিধানসভায় যোগ দিতে যাব? 

উত্তর দিনাজপুরের রাজনীতিতে আবদুল করিম চৌধুরী এবং কানাইয়া লাল আগরওয়ালের দ্বন্দ্ব কারও অজানা নয়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ইসলামপুর আসনটি দখল করেছিল কংগ্রেস। এমনকী ইসলামপুর পুরসভাও ছিল কংগ্রেসের দখলে। বিধায়ক হওয়ার কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দেন তৎকালীন বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল। এর পরেই কানাইয়ার সঙ্গে বিরোধের জেরে দল ছেড়ে দেন আবদুল করিম চৌধুরী। পরে তাঁকে ফিরিয়ে আনেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

এবার সেই দ্বন্দ্বই ফের মাথাচাড়া দিল। কানাইয়ালাল আগরওয়ালের প্রসঙ্গ টেনে, ক্ষোভ উগরে দিলেন আবদুল করিম চৌধুরী। তবে এটা প্রথমবার নয়, এর আগে, পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীকে সমর্থন করা নিয়ে খোদ তৃণমূলনেত্রীকেই চ্য়ালেঞ্জ করেছিলেন আব্দুল করিম চৌধুরী। 

আব্দুল করিম চৌধুরী এদিন কার্যত নাটকীয় সুরেই বলেন, মমতাদি প্লিজ, আপনাকে ডিরেক্ট রিকোয়েস্ট করছি ফ্রম ইসলামপুর, আপনি কোনওরকমের ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। আমার সমান অধিকার আছে, যেটা আপনার আছে।  সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূল বিধায়কের এই বেসুরো সুর বিরোধীদের বাড়তি সুবিধা পাইয়ে দেবে না তো? 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget