এক্সপ্লোর

Sandipan Saha: চুরি, তোলাবাজি, বেআইনি নির্মাণের অভিযোগে বিধানসভার বিরোধী ডেপুটি লিডারের বাড়ির সামনে বিক্ষোভ

West Bengal: তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্য়তম প্রধান মুখ । মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উল্টোপথে হেঁটে বিধানসভার বিরোধী উপ দলনেতা হয়েছেন!

সুকান্ত মুখোপাধ্যায় ও ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: চুরি, তোলাবাজি ও বেআইনি নির্মাণের অভিযোগে এন্টালির বিধায়ক ও বিধানসভার বিরোধী ডেপুটি লিডার সন্দীপন সাহার (Sandipan Saha) বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP) । এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় । যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সন্দীপন সাহা । 

বিক্ষোভকারীরা চোর চোর... এই চোর... স্লোগান দেন । বিক্ষোভকারী স্লোগান তোলেন, 'চুরি করল কে? সন্দীপন সাহা আবার কে?'
বিধানসভার বিরোধী ডেপুটি লিডার ও বহিষ্কৃত তৃণমূল বিধায়ক, এন্টালির সন্দীপন সাহা বলেছেন, 'অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটা প্রমাণ করতে হবে ।'

তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর অন্য়তম প্রধান মুখ । মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উল্টোপথে হেঁটে বিধানসভার বিরোধী উপ দলনেতা হয়েছেন! তৃণমূলের বিধায়ক হয়ে, তৃণমূলেরই সই জালিয়াতি ফাঁস করেছেন! এদিন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হল ।

বিক্ষোভকারী স্লোগান তুললেন, চুরি করল কে? সন্দীপন সাহা আবার কে? চোর-চোর-চোরটা, স্বর্ণকমলের ছেলেটা... । এন্টালির পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল সন্দীপন সাহার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন । বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, 'এন্টালির সাধারণ জনতা তাঁরা সন্দীপন সাহা আর ওনার বাবা স্বর্ণকমল সাহার নামে FIR করেছে । এই সমস্ত ব্যাপারে যা আমরা তথ্য দিয়েছি, ED এর তদন্ত করবে । এতগুলো বেআইনি নির্মাণ বাপ-ব্যাটা চারদিকে করিয়েছে ।'

সন্দীপন সাহা বলেছেন, 'একজন প্রার্থী হেরে গেল । সে হার স্বীকার না করতে পেরে সে আজকে লোকজন নিয়ে এসে আমার বাড়িতে... এটা গণতন্ত্রের কোথায় লেখা আছে? সে কেন এরকম ডেসপারেট হয়ে উঠছে যে একজনের বাড়িতে চলে আসতে হচ্ছে! অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটা প্রমাণ করতে হবে ।'

আরও পড়ুন: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?

উত্তপ্ত পরিস্থিতির জেরে সন্দীপন সাহার বাড়ির সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । , প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা বলেছেন, 'প্রায় হাজারখানেক মানুষ হবে । ম্যাটাডোর ভরে ভরে লোক এনে এখানে নেমে আমার বাড়িতে ঢুকেছে ।'

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

আরও পড়ুন: মেসির সঙ্গে কীভাবে মাঠে! CAB-র কমিটি মেম্বারের বিরুদ্ধে FIR শতদ্রুর, কী বলছেন অভিযুক্ত?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Advertisement

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget