এক্সপ্লোর

Asit Muzumder: জুনিয়র চিকিৎসকদের 'ডাকাত' বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের

RG kar doctor death protest: RG কর হাসপাতালে ঘটনা নিয়ে চলা আন্দোলনে যোগদানকারী জুনিয় চিকিৎসকদের ডাকাত বললেন চুঁচড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মুজমদার

চুঁচড়া: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG kar doctor death protest) পর বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের। এবার সেই তালিকা সংযোজন হলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আন্দোলন ও অনশনকারী জুনিয়র চিকিৎসকদের সোজাসুজি ডাকাত বলে কটাক্ষ করলেন হুগলির জেলার চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Muzumder)। চিকিৎসকরা যে কাজে ফাঁকি দেন তা নিয়ে জনসাধারণের মধ্যে প্রচার করার প্রতিশ্রুতিও দিলেন।

শুক্রবার চুঁচড়া আদালতের কিছুটা দূরে অবস্থিত রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র চিকিৎসদের আন্দোলনকে তীব্র কটাক্ষ করেন চুঁচড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। তোপ দেগে বলেন, "যে চিকিৎসকরা আজ বড় বড় কথা বলছে তারা নিজেদের পিছনটা দেখছে না। ওরা রোগী দেখে ভিজিটের কোনও রসিদ দেয় না। এইভাবে ওরা ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এমনকি হাসপাতালে ডিউটি না করে বাইরে গিয়ে চেম্বারে বসে। বেশিরভাগ সময় হাসপাতালের রোগীদের অপারেশন করে না। রোগীর পরিস্থিতি শোচনীয় থাকলেও অপারেশনের সময় দেয় তিন মাস। পরে দেখা যায় ওই রোগীকেই বাইরের নার্সিং হোমে নিয়ে গিয়ে অপারেশন করছে। সেই তারাই এখন আন্দোলন করছে। মানুষকে জ্ঞান দিচ্ছে। তা আবার শুনতেও হচ্ছে। এদের লজ্জা হওয়া উচিত। এরা এক একটা ডাকাত। এই ডাকাতদের জন্য মানুষ সর্বস্ব হারাচ্ছে। ওরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে। একটা আন্দোলনের ফান্ডে ১ কোটি ৭০ লক্ষ টাকা উঠে গেল। কারা দিল? কী করে হল? আবার বড় বড় কথা বলছে।"

এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরাও আন্দোলনে নামব। ওরা একটা মৃত্যুর বিচার চাইছে। আমরাও ওই মৃত্যুর বিচার চাইছি। পাশাপাশি এই সময় যত মানুষ বিনা চিকিৎসায় মারা গেছেন তাঁদেরও বিচার চাইব। "

অসিত মজুমদারের এই বক্তব্যের কথা প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের পাশাপাশি সরব হয়েছেন সাধারণ মানুষও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kunal Ghosh: অনশন নিয়ে জুনিয়র চিকিৎসদের ফের তোপ কুণাল ঘোষের, তালিকা তৈরির হুঁশিয়ারি

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget