এক্সপ্লোর

Chiranjeet Chakraborty : 'এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত, সেক্ষেত্রে আরেকটা অপশন হতেও পারে', ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত

TMC 21 July Rally: তৃণমূলের ২১ জুলাইয়ের সভা প্রতি বছরই আলো করে থাকেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন শাসক দলের তারকা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলছেন, 'এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত। তো সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশন হতেও পারে সেটা হচ্ছে একটু রাজনীতির সঙ্গে যুক্ত থাকলাম। সবাই একটা তো জায়গা চান।' 

প্রেক্ষাপট

তৃণমূলের ২১ জুলাইয়ের সভা প্রতি বছরই আলো করে থাকেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে আলাপচারিতা-প্রণাম করা, নানা ভূমিকায় মঞ্চে দেখা যায় তাঁদের। এ বছরও তার ব্য়তিক্রম হয়নি। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্য়েকে এসেছেন। সবার নাম বলতে গেলে হয়তো আমাকে ১০০টা নাম বলতে হবে। কিন্তু আমি শ্রাবন্তী, সায়ন্তিকা থেকে শুরু করে রচনা, জুন থেকে শুরু করে লাভলি, শতাব্দী থেকে শুরু করে সবাইকেই দেখতে পাচ্ছি।" এদের মধ্য়ে কেউ তৃণমূলের প্রথম বারের বিধায়ক-কেউ তৃণমূলের নেতা-কর্মী।

এই আবহেই টালিগঞ্জের শিল্পীদের তৃণমূলের দিকে ঝোঁকা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূলের ৩ বারের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী! তিনি বললেন, "সবাই একটা তো জায়গা চান। ক্ষমতা চান। যদি সেটা তাঁর ইন্ডাস্ট্রিতে যদি জায়গাটা ডোমেনটাই ছোট হয়ে গিয়ে থাকে, সাম্রাজ্যটাই ছোটো হয়ে গিয়ে থাকে তাহলে তিনি আরেকটা বিকল্প চাইতেই পারেন। বা আংশিকভাবে চাইতে পারেন। পুরোপুরি না গিয়েও চাইতে পারেন। দু'টো মিলিয়েই হয়তো হতে পারে। ১১ বছর ধরেই দেখছি এই ভিড়। যে কোনও শিল্পীই চাইবেন বড় ভিড়। তাঁকে সার্ভাইভ করতে হবে। এর মধ্য়ে বাঁচতে হবে।"

এবারের ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূলের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী বিধায়ক-সাংসদের পাশাপাশি দেখা গেছে বিজেপি ছেড়ে আসা শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, রিমঝিম মিত্রদেরও। ছিলেন সৌমিতৃষা কুণ্ডু, ভরত কল, ভিভান ঘোষ থেকে শ্রীতমা ভট্টাচার্য, প্রিয়া পাল সহ টেলিভিশনের একগুচ্ছ পরিচিত মুখও। চিরঞ্জিত বলেন, "টেলিভিশন থেকে বেশি প্রতিনিধিত্ব ছিলেন বলে মনে হল আমার দেখে। আবার কয়েকজন ছিলেন যাঁরা ওই দলে গেছিলেন একসময়, আবার এই দলে চলে এসেছেন। এরকম আছেন। শ্রাবন্তী আছেন। রিমঝিম আছেন।" 

২১ জুলাইয়ের মঞ্চে ছোট পর্দা-বড় পর্দার মুখেদের ছড়াছড়ি হলেও, উপস্থিত ছিলেন না চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন, "তৃণমূলের... আমার মনে হয় না প্রয়োজন আছে। সেটা প্রথমে হয়তো থাকতে পারে। '১১-তে আমায় যখন বলেছিলেন যে আমার একটা সিট দরকার সেটা আপনি আনতে পারেন। মিমি যখন জিতেছেন, নুসরত বিরাট লক্ষ লক্ষ ভোটে জিতেছেন। কিন্তু এখন আমাদের যে অবস্থা ২০-২৫ বছরে মমতা ছাড়া আমি কিছু দেখছি না। দেবকে দিয়ে হিরণকে আরেকটা স্টারকে মারা যায়। লকেটকে চাপা দেওয়া যায় রচনাকে দিয়ে। ওভারঅল লাগে না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget