এক্সপ্লোর

Firhad Hakim: ধর্মীয় সভার মন্তব্য ঘিরে বিতর্ক, ফিরহাদকে বয়কট BJP-র, মীমাংসা হল বিধানসভায়

Suvendu Adhikari: গত ৩ জুলাই একটি অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদের  বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।

আশাবুল হোসেন, কলকাতা: বিধানসভার অধ্য়ক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে ফিরহাদ হাকিমের একটি মন্তব্য় ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান হল। অধ্য়ক্ষের নির্দেশে বৃহস্পতিবার বিধানসভায় নিজের বক্তব্য় ব্যাখ্যা করেন ফিরহাদ। বিধানসভায় পুর ও নগরোন্নয়নমন্ত্রীর বক্তব্য় মেনে নেন দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদের ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করলেন বিজেপি বিধায়করাও। (Firhad Hakim)

গত ৩ জুলাই একটি অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদের  বক্তব্য় ঘিরে বিতর্ক তৈরি হয়। এর প্রতিবাদে তাঁকে বয়কটের সিদ্ধান্ত নেয় বিজেপি-র পরিষদীয় দল। বুধবার বিধানসভায় ফিরহাদ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের জবাব দিতে উঠলে তিনবার বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবারও দু'বার বিধানসভার কক্ষ ত্য়াগ করেন বিজেপি বিধায়করা। (Suvendu Adhikari)

এর পরেই এই বিষয়ে হস্তক্ষেপ করেন অধ্য়ক্ষ বিমান। পুর ও নগরোন্নয়নমন্ত্রীকে তাঁর বক্তব্য় জানাতে বলেন তিনি। ফিরহাদ বিধানসভায় বলেন,
"অত্য়ন্ত দুঃখের ব্য়াপার। যখন সদস্য়রা (বিধায়ক) প্রশ্ন করেন, তখন প্রশ্নের উত্তর তৈরি করে আসতে হয়। কিন্তু, যখন প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, প্রশ্নকর্তা চলে যাচ্ছেন। তাঁরা যে কারণের কথা বলছেন, সেটা ঠিক নয়। আমার বক্তব্যের কেউ অপব্যাখ্যা করলে আমার কী করার আছে?"

আরও পড়ুন: Dilip Ghosh: রাজ্য সভাপতির পদ নিয়ে গুঞ্জন, সেই আবহেই বিধানসভায় দিলীপের জন্মদিন পালন শুভেন্দুর, নেপথ্যে কোন অঙ্ক?

শিলিগুড়ির বিধায়ক ও বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক শঙ্করের উদ্দেশে ফিরহাদ বলেন, "আপনি আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন। আমাকে ধর্ম নিরপেক্ষ মনে করেন কি না? ধর্মীয় সভায় কী বললাম সেটা নিয়ে রাজনীতি করা ঠিক নয়।" পুর ও নগরোন্নয়নমন্ত্রীর এই বক্তব্য় শুনে কিছু বলতে চান বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁকে বলার অনুমতি দেন অধ্যক্ষ এর পর শুভেন্দু বলেন, "আপনি ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন। আপনাকে মন্ত্রী বা মেয়র হিসাবে ডাকা হয়েছিল। আপনার প্রথম পর্বের বক্তব্য নিয়ে কোনও আপত্তি নেই। ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন। ধর্ম নিয়ে বলবেন। আমরাও সনাতন হিন্দুর কথা বলি। এতে আপত্তির নেই। আমাদের আপত্তি আপনার বক্তব্যের দ্বিতীয় অংশ নিয়ে। আমাদের মনে হয়েছে আপনি অন্য ধর্মের লোকেদের নিজের ধর্মে আহ্বান জানাচ্ছেন। আপনার বক্তব্য ভুল হয়ে থাকলে, ক্ষমা চাইতে বলছি না। আপনি দুঃখিত সেটা বলুন। এখানেই মিটে যাবে।"

এরপর ফিরহাদ হাকিম নিজের বক্তব্য় ব্য়াখ্য়া করেন। তিনি বলেন, "ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি সেই সমাজের প্রতিনিধি। আমি স্বজ্ঞানে বা অজ্ঞানে কোনও ধর্মকে অপমান করব সেটা স্বপ্নেও ভাবতে পারি না। নিজের ধর্ম পালন করব, অন্য় ধর্মকে সম্মান করব, সেটাই আমার শিক্ষা। আমি নিজে দুর্গাপুজো ও কালীপুজো করি। আপনি মন্ত্রী থাককালীন আমার পুজোয় গিয়েছেন। আমি কাউকে আঘাত করিনি। কখনও করব না। সারাজীবন এটা মেনে চলি। এটা নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। আমি ধর্মনিরপেক্ষ মানুষ। আমি আজীবন ধর্ম নিরপেক্ষ থাকব।"

ফিরহাদ আরও বলেন, "আমার পয়েন্টে কেউ আমাকে ভুল বুঝতে পারেন, ঠিকও করে দিতে পারেন। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি আমার ধর্মাচরণ করব, অন্যকেও সেই সম্মান দেব। আমার ধর্মের সঙ্গে অন্য ধর্মের কোনও ভেদাভেদ নেই।  আমার ধর্ম আমাকে এটাই শিকিয়েছে। আমি ধর্মনিরপেক্ষতায়, ভারতের সংবিধানে বিশ্বাস করি, নিজের দলের ইস্তেহারে বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাস করি। আমি ধর্মনিরপেক্ষ।"এর পর আর বিজেপি-র তরফে কোনও আপত্তি ওঠেনি। ফিরহাদের ব্যাখ্যার পর তাঁকে বয়কটের পথ থেকেও সরে আসে বিজেপি।

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget