এক্সপ্লোর

Idris Ali Death: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি, আজ শেষকৃত্য

Idris Ali Passed Away : তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।  মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।  

 সন্দীপ সরকার, রাজীব চৌধুরী, কলকাতা : মারা গেলেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। শুক্রবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভগবানগোলার বিধায়ক। রাত  ২টো ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।  হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 

দীর্ঘদিনই শারীরিক কষ্টে ছিলেন। একাধিক রোগে ভুগছিলেন এই প্রবীন রাজনীতিক। অনেকদিনই কাজকর্ম করতে অপারগ ছিলেন। বাড়ি থেকেও বেরতে পারতেন না। তাঁর মৃত্যুকে শোকাহত রাজনৈতিক মহল। 

বসিরহাট লোকসভার প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি। বেশ কিছুদিন ধরে বাইরে বেরতেও পারছিলেন না। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।  মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।  

দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলেই চলতি বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি ইদ্রিশ আলি। ইদানীং শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। তাই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।   

শুক্রবার সকাল এগারোটা নাগাদ তাঁর মৃতদেহ নিয়ে আসা হবে বিধানসভায়। সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হবে। এদিনই তাঁকে সমাধিস্থ করা হবে। 

ইদ্রিশ আলির রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসে। তাঁর রাজনীতিতে আসা কংগ্রেস নেতা সোমেন মিত্রর হাত ধরে। ২০১১ সালে তিনি ভোটে লড়েন তৃণমূলের হয়ে। সেবার জয় পাননি।  ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়ে সাংসদ হন।  ২০২১ সালের বিধানসভা ভোটে তিনি ভগবানগোলা আসনে জিতে বিধায়ক হন।  

বারবারই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসতেন ইদ্রিশ আলি। গত পঞ্চায়েত ভোটের আগে তাঁর মন্তব্য দলকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দেয়। ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় বিলি হচ্ছে পঞ্চায়েতের পদ, দলের অস্বস্তি বাড়িয়ে এমন বিস্ফোরক দাবি করেন তিনি। তিনি আরও বলেছিলেন, 'এই মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি। এছাড়াও চন্দ্রযান অভিযান নিয়েও ইদ্রিসের মন্তব্যে বিতর্ক হয়। 'যে টাকায় চন্দ্রাভিযান হচ্ছে, সে টাকায় উন্নয়ন সম্ভব। গরিবরা খেতে পাচ্ছে না' এমন মন্তব্য করেছিলেন তিনি।  

 

 

 

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget