এক্সপ্লোর

Madan Mitra: সাগরদিঘি হাতছাড়া তৃণমূলের, নেপথ্যে অন্তর্দ্বন্দ্ব, ষড়যন্ত্র! দাবি মদনের

Kolkata News: মদনের এই মন্তব্যে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী শিবিরের নেতারা।

কলকাতা: উপনির্বাচনে তৃণমূলের (TMC) হাতছাড়া হয়েছে সাগরদিঘি বিধানসভা (Sagardighi Bypolls) কেন্দ্র। ২০২১-এর বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে গিয়েছিল যে কংগ্রেস (Congress), তৃণমূলের হাত থেকে সাগরদিঘি ছিনিয়ে নিয়েছে তারা। দলের প্রার্থী বায়রন বিশ্বাস জোটের শরিক বামেদের সমর্থনে বিজয়ী হয়েছেন। ফলে  ফের একবার বিধানসভায় প্রবেশের অধিকার আদায় করে নিয়েছে কংগ্রেস। সাগরদিঘির এই জয় কংগ্রেসকে যেমন অক্সিজেন জুগিয়েছে, তেমনই বেকায়দায় ফেলেছে তৃণমূলকে। সেই আবহে ফের দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। দলের মধ্যে অন্তর্ঘাতের চক্রান্ত চলছে বলে দাবি করলেন তিনি।

ফের একবার বিধানসভায় প্রবেশের অধিকার আদায় করে নিয়েছে কংগ্রেস

সাগরদিঘির ফলাফল নিয়ে একদিকে যেমন কাটাছেঁড়া চলছে, সেই আবহে রবিবার এবিপি আনন্দের মুখোমুখি হন মদন। তিনি বলেন, "দল যা সিদ্ধান্ত নেবে, তা-ই ঠিক। দলীয় কর্মী হিসেবে আমার মনে হয়েছে যে, দলের মধ্যে অন্তর্ঘাত রয়েছে। একটা চক্রান্ত রয়েছে। যে, যত বড় নেতাই হোন না কেন, দল কাউকে রেয়াত করবে না। প্রত্যেকের গতিবিধির উপর নজর রাখা উচিত।"

মদনের এই মন্তব্যে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী শিবিরের নেতারা। বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "তিনি মদন মিত্র। তাই শুধু এই টুকু বলতে পারি যে, ওরা দিঘিতে ডুবেছে, সাগরে ডুবতে চলেছে। এই বক্তব্য, আত্মসমালোচনা, অন্তর্ঘাত, সব অপ্রাসঙ্গিক। মানুষের কাছে তৃণমূলের কোনও বক্তব্যই এখন প্রাসঙ্গিক নয়।"

আরও পড়ুন: Rudranil Ghosh: ‘মাটির মানুষ লেবেল তোমার…’,কবিতায় ফের মমতাকে নিশানা রুদ্রনীলের

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূলে তোলাবাজি থাকবে না, পারস্পরিক লড়াই থাকবে না, বখরার ভাগাভাগি থাকবে না, এটা কল্পনা করা যায় নাকি! এটা একটা সার্কাস পার্টি। করে খাওয়ার জায়গা। তৃণমূলের নেতারাই বলছেন। এর মধ্যে নতুন কী! মদন মিত্র রাগ-দুঃখ করেছেন হয়ত, সেই কারণে বলেছেন।"

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, "তৃণমূল খুব শীঘ্রই বিদায় নেবে। তখন তদন্ত করে দেখবেন। এখন এসব করে লাভ নেই। গোটা সরকারের পতন হবে। বাংলা থেকে তৃণমূলের সরকারকে উৎখাত করবেন মানুষই। এখন পিসি এবং ভাইপো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাই এমন মন্তব্য আসছে। "

সাগরদিঘিতে কংগ্রেসের জয়ে তৃণমূলের চিন্তার কারণ নেই বলে মত মমতার

তবে বিরোধীরা সাগরদিঘির ফলাফল নিয়ে সুর চড়ালেও, এই জয়কে গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোটকেই 'অনৈতিক' বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, বাম, কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে হারাতে পরস্পরের মধ্যে ভোট হস্তান্তরও করে বলে দাবি করেন। তাদের কাউকে নিয়ে তৃণমূলের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই বলে জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget