এক্সপ্লোর

Udayan Guha: 'বিজেপি যদি তৃণমূলের একটিও পতাকা খোলে, তা হলে বিজেপির কোনও পতাকা থাকবে না', ফের বিতর্কে উদয়ন গুহ

Dinhata News:'বিজেপি যদি তৃণমূলের একটি পতাকাও খোলে, তাহলে বিজেপিরও কোনও পতাকা থাকবে না', পঞ্চায়েত ভোট মেটার পরেও রণং দেহি মেজাজে উদয়ন গুহ।

দিনহাটা: 'বিজেপি যদি তৃণমূলের (TMC Flag) একটি পতাকাও খোলে, তাহলে বিজেপিরও কোনও পতাকা (BJP Flag) থাকবে না', পঞ্চায়েত ভোট মেটার পরেও রণং দেহি মেজাজে উদয়ন গুহ (TMC MLA Udayan Guha) সঙ্গে আরও কটাক্ষ, 'আমরা কেউ চুড়ি পরে বসে নেই। এখানে যাঁরা আছেন, এক ইশারায় তাঁরা ফুঁ দিলে জয়-বীরু সব উড়ে যাবে।'

কী বললেন দিনহাটার বিধায়ক?
তৃণমূল বিধায়কের বক্তব্য, 'মস্তানি করা আমার স্বভাব নয়। কিন্তু এখানে আসার পথে দেখলাম, জমায়েতেও দেখলাম, এখানে যত যুবক রয়েছেন তাঁরা, লাঠি ধরারও দরকার নেই, যদি ফুঁ দেন, তা হলেই জয়-বীরু সব উড়ে যাবে।' তাঁর স্পষ্ট বক্তব্য, এই কথাকে 'হুঁশিয়ারি ভাবলে হুঁশিয়ারি।' উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'রাজনীতির আঙিনায় যে যত রণং দেহি মেজাজ দেখান, তিনি তত বেশি কাপুরুষ, তত বেশি ভীত সন্ত্রস্ত। উদয়ন গুহকে মানুষ চেনেন, তাঁর অতীত জানেন। বামফ্রন্ট জমানায় তিনি কী করেছিলেন, সেটাও মানুষ জানেন। বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন, বিপরীত অবস্থানে জনপ্রতিনিধি হয়েছিলেন এটাও মানুষ জানেন। আবার তৃণমূলের ভয়ে যিনি তৃণমূল হয়ে যান, তিনি যে কত বড় বীর তা মানুষের জানা।' রাজ্য বিজেপি মুখপাত্রের কটাক্ষ, যিনি তৃণমূল সরকার থাকবে না, সে দিন দিনহাটায় দেখতে পাবেন না। সল্টলেকের নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করেছেন। এতেই শেষ নয়। শমীকবাবুর কটাক্ষ, 'এই ভাষা তিনি যে দল করতেন, সেই দলের ভাষা ছিল না। ডিএনএটাও বদল হয়ে গিয়েছে। মানুষ এঁদের আর গুরুত্ব দেন না।'

সিপিএমের প্রতিক্রিয়া...
ছেড়ে কথা বলেননি সিপিএমও। সিপিএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তীর কথায়, '১ লক্ষ ৬৫ হাজার ভোটে জিতেছেন, ফলে তার থেকেই বড় বড় কথা বলছেন। কিন্তু যাঁদের বলছেন বিজেপির এক ফুঁ-তে উড়িয়ে দেব, তাঁরাই তো ওখানে তৃণমূল দলটা তৈরি করেছেন। উনি তো পরে এসে হাজির হয়েছেন। তৃণমূলের বাহিনী নিয়ে বিজেপি, বিজেপির বাহিনী নিয়ে তৃণমূল।' দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের অভিযোগ নতুন নয়। এর মধ্যে গত মার্চে, প্রয়াত বাবা তথা বাম আমলের কৃষিমন্ত্রী কমল গুহকে নিয়ে একটি মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। বলেছিলেন,  'বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হত, ফরওয়ার্ড ব্লক ভাগ পেয়েছে। বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। বাবার মৃত্যুর পর আমি সেই লিস্ট এনডোর্স করেছি।'
এছাড়া বিরোধী শিবিরের উদ্দেশে নানা ধরনের বার্তা প্রায়ই শোনা গিয়েছে তাঁর মুখে। সেই তালিকায় এবার নয়া সংযোজন।

আরও পড়ুন:পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কসবায় ছাত্রমৃত্যুতে আদালতের দ্বারস্থ পরিবার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget