এক্সপ্লোর

Sabitri Mitra : ‘মমতাকে শূর্পনখা বললে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন, দুঃশাসন বলব’ আক্রমণ সাবিত্রী মিত্রর

TMC- BJP : দিনকয়েক আগে, মালদায় এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা সজল ঘোষ।

করুণাময় সিংহ, মালদা :  নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহ (Amit Shah)-কে দুর্যোধন, দুঃশাসন বলে কটাক্ষ মানিকচকের তৃণমূল বিধায়ক (TMC MLA) সাবিত্রী মিত্রর। মালদার রতুয়ায় সাবিত্রী মিত্র (Sabitri Mitra) বলেছেন, ‘মমতা দিদিকে যদি আপনি শূর্পনখা বলেন, তাহলে আমি বলব অমিত শাহজিকে, আমি বলব মোদিজিকে, আমি বলব আরও বিজেপির যাঁরা নেতা আছেন পশ্চিমবাংলায়, আপনারা হচ্ছেন দুর্যোধন-দুঃশাসন। খালি স্ত্রীর বস্ত্র হরণ করা ছাড়া আপনাদের কোনও কাজ নেই।’।

মমতাকে শূর্পনখা আক্রমণ

ক’দিন আগেই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট ভাগাভাগির চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। আর এবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন, বলে নিশানা করলেন মানিকচকের তৃণমূল বিধায়ক ও প্রাক্তনমন্ত্রী সাবিত্রী মিত্র। দিনকয়েক আগে, মালদায় এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেছিলেন, 'শ্রীলঙ্কায় একটা রাজা ছিল, সে রাজা খুব অত্যাচারী। পয়সা ওড়াত যেমন দিদি ওড়ায়। যদি রাবণের দেশ শ্রীলঙ্কায় হতে পারে। তাহলে শূর্পনখার রাজত্বেও আপনারা যদি চান তাহলে পুলিশ কিছু করতে পারবে না।'

পাল্টা তৃণমূলের

রতুয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, দলীয় এক কর্মসূচিতে তাঁরই পাল্টা জবাব দিতে গিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহকে কটাক্ষ করেন সাবিত্রী মিত্র। মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রীও। তৃণমূল বিধায়কের দুর্যোধন-দুঃশাসন-মন্তব্যের প্রেক্ষিতে, সোমবার বিধানসভার সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায় বিজেপি। তৃণমূল বিধায়কের বক্তব্য তুলে ধরে, ট্যুইটারেও সমালোচনা করেন বিরোধী দলনেতা।

ভুল ব্যাখ্যা, সাবিত্রীর সাফাই

মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে জানিয়েছেন সাবিত্রী মিত্র। মানিকচকের তৃণমূল বিধায়ক বলেছেন, 'আমার বক্তব্য বিকৃত করা হয়েছে ৷ বিজেপি ঘোলা জলে মাছ ধরে। বস্ত্র হরণের বিষয়ে, গোটা দেশে মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে। ধর্ষিতা মেয়েকে হাথরসে পুড়িয়ে মারা হচ্ছে। পশ্চিমবাংলায় এটা হত না। আমার বক্তব্য কাট করে ট্যুইট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করবে৷ এটা হবে না। আমি যা বলেছি ঠিক বলেছি।' বছর ঘুরলেই ভোটযুদ্ধ শুরু হবে পঞ্চায়েতে (Panchayat Election 2023), তার আগে মহাভারতের বিতর্কিত চরিত্র নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি।

আরও পড়ুন- 'পুরো মন্ত্রিসভাকে জেলে পাঠাতে হবে', কেন বললেন শুভেন্দু?

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget