এক্সপ্লোর

Purba Medinipur News: 'আমি যদি পদে থাকতাম, তাহলে দেখতেন...', ভাইরাল তৃণমূল বিধায়কের বক্তব্য

Panskura: ২৩ জানুয়ারি পাঁশকুড়ার অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের এই বক্তব্য এখন ভাইরাল। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

পাঁশকুড়া : "আজকে জানেন তো, পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম, তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে এখানকার চেয়ারম্যান...তাঁরা এই মঞ্চ অলঙ্কৃত করতেন।" ২৩ জানুয়ারি পাঁশকুড়ার অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) এই বক্তব্য এখন ভাইরাল। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সৌমেনবাবু আরও বলেন, "আমি তাঁদের (ডিএম, এসপি, চেয়রম্যান) শুভকামনা চাই। তাঁরা ভাল থাকুন। তাঁরা পদ নিয়ে থাকুন। আজকে তাঁদের কাউকে দেখিনি। কিন্তু, সবাইকে দেখতে পাচ্ছি। দেখুন, বিন্দু দিয়ে সিন্ধু হয়। আমরা যদি বিন্দু হই, তবে সিন্ধু রক্ষা পাবে। আর বিন্দু যদি না থাকে, সিন্ধু রক্ষা পায় না। সেই জায়গায় সম্মানীয় এসডিও থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সবাইকে অন্তরের সঙ্গে জানানো হয়েছে। তবে, দেখা যাক। আমারও বয়স হয়েছে। আজ হয়তো আমার পদ নেই। আমি তো বিজ্ঞানের ছাত্র। বি়জ্ঞানে একটা জায়গায় বলা আছে, থ্রেশোল্ড লেভেল। সহ্য করতে করতে একটা জায়গা যদি অতিক্রম করে, তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। আমি চাই না, সেটা হোক। "

যদিও এনিয়ে পরে তৃণমূল বিধায়কের সাফাই, "আমি ক্ষোভ প্রকাশ করিনি তো। আমি বলেছি, তাঁরা কাজের মানুষ । কোনও কারণে তাঁরা উপস্থিত হতে পারেননি। তাঁর মানে, যাঁরা উপস্থিত হয়েছেন তাঁরাও সুধীজন, বিদ্বজন। ব্যস্ত মানুষ। সবেই তাঁরা আসতে পারবেন। এমন কোনও কথা নেই। এটাই ছিল আমার মন্তব্য।"

এ প্রসঙ্গে শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "একজন এমএলএ বলছেন আমি পদে নেই। এমএলএ মানে, ২ লক্ষ- আড়াই লক্ষ মানুষের প্রতিনিধি। তা সত্ত্বেও, তাঁদের কথাতে ডিএম-এসপি আসেন না। এটা কত বড় ডিপ্রেসন তাঁর। পদে থাকা মানে, কোনও মন্ত্রী থাকা বা পিসি-ভাইপোর কাছাকাছি থাকা। এটাই বোঝাতে চাইছেন। এর থেকে বোঝা যায়, দলের ওপর দিক বা মন্ত্রিসভায় যাঁরা আছেন, তাঁরা কীভাবে এই এসপি-ডিএম এঁদের পরিচালনা করছেন, এঁরা দাসে পরিণত হয়ে গেছেন। সেটা উনি ঘুরিয়ে প্রমাণ করে দিলেন। এর থেকে বোঝা যায়, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা কেমন চলছে !"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget