এক্সপ্লোর

Tapas Roy : 'খবরাখবর পাচার করাটা পাপ'...সুদীপের বিরুদ্ধে এবার চাঁচাছোলা তাপস

Tapas Roy Attacks Sudip Banerjee : তাপস রায়ের অভিযোগ, 'তৃণমূলের খাচ্ছে-পরছে কিন্তু আসলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে সুদীপ'

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কুণাল ঘোষের ( Kunal Ghosh ) পর এবার তাপস রায়ের নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ( Sudip Banerjee )। 'এবার উত্তর কলকাতায় প্রার্থী হলে পরাজয় নিশ্চিত। তাঁর বাড়িতে ইডি হানার পিছনে আছেন সুদীপই' বিস্ফোরক অভিযোগ তাপস রায়ের। শুক্রবারই দলীয় পদ ছেড়ে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুদীপের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্ত পর্যন্ত চেয়েছেন তিনি। তবে তাপস রায়ের ক্ষেত্রে এই প্রথম নয়। এর আগেও সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেছেন বিধায়ক তাপস রায়। এ বছর গোড়ার দিকেই তাপস রায় বলেছিলেন,'মমতা-অভিষেকের লয়ালিস্ট, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় তাঁদের পছন্দ করে না ' । 

তিনি বলেন, 'কুণাল ঘোষ শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয় একজন সাংবাদিক, তিনি নিজের অবজারভেশন বলেছেন। কুণাল সুদীপ সম্পর্কে যে অভিযোগ করেছে সে বিষয়ে দলের নেতা-নেত্রী সবাই সব কথা জানে। সুদীপ যখন অন্য দলে চলে গিয়েছিলেন তখন নেত্রীর সম্পর্কেও অনেক কথা বলেছেন। কোনও রাজনৈতিক দল করাই অন্যায় নয়। কিন্তু একটা দল করে অন্য দলের স্বার্থরক্ষা করা, খবরাখবর পাচার করাটা পাপ। 

তাপস রায়ের অভিযোগ, 'তৃণমূলের খাচ্ছে-পরছে কিন্তু আসলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই দোষে দুষ্ট। উত্তর কলকাতায় এবার সুদীপ বন্দ্যোপাধ্য়ায় প্রার্থী হলে গোহারা হারবে'

বিধায়ক তাপসের অভিযোগ, 'সুদীপের ইলেকশন এজেন্ট হিসাবে কাজ করেছিলাম।  কিন্তু নির্বাচনের পর ওর প্রথম টার্গেট হল কী করে উত্তর কলকাতা থেকে আমাকে সরানো যায়।  দলও আমাদের প্রার্থী না করে সোমেন মিত্রের স্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রীকে প্রার্থী করল।  কোনওদিন মানুষের জন্য, দলের জন্য, কর্মীদের জন্য সময় খরচা করেননি। '

এখানেই থামেননি তাপস। তাঁর দাবি, তাঁর বাড়িতে ইডি ঢোকানোর পিছনে দায়ী সুদীপ বন্দ্যোপাধ্যায়ই। 'এটা আমাকে আমার দলের লোকসভা-রাজ্যসভা সব মিলিয়ে অন্তত ৪০জন বলেছে। ইডির কয়েকজনের সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের দিয়ে করিয়েছে। উত্তর কলকাতায় প্রার্থী হিসাবে আমার নাম উঠে আসছে বলে এগুলো করছে' 

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার কুণাল ঘোষ ফের সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেন। তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল। এমনকী ইডি ডিরেক্টর ও সিবিআই সদর দফতরকে ট্যাগ করে  এক্স হ্যান্ডলে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত । সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে ভুবনেশ্বর অ্যাপোলোকে দেওয়া টাকা নিয়েও তদন্ত হওয়া উচিত বলে পোস্ট করেছেন কুণাল। 

  • আরও দেখুন : 

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget