এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আইনজীবীরা বারণ করেছিলেন, আমি এসেছি', ED-কে ৬০০০ পাতার নথি অভিষেকের

Abhishek Banerjee News: বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। এর পর ১২টা নাগাদই বাইরে বেরিয়ে আসেন তিনি।

কলকাতা: শুধুমাত্র নিয়োগ দুর্নীতি মামলাতেই ১৭১ দিনে ছ'বার তলব করা হয়েছে। কখনও সশরীরে হাজির হতে বলা হয়েছে, কখনও আবার নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তাতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ৬০০০ পাতার জবাবি নথি দিয়ে এলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে নিজেই সেকথা জানালেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক। এর পর ১২টা নাগাদই বাইরে বেরিয়ে আসেন তিনি। জানান, নথি নিয়ে আসতে বলেছিলেন তদন্তকারীরা। সেই মতো ৬০০০ পাতার নথি জমা দিয়েছেন তিনি। আগামী দিনে ED যদি আবার ডাকে, আবারও আসবেন তিনি। আইনজীবীরা যদিও আসতে বারণ করেছিলেন তাঁকে। কিন্তু লুকনোর কিছু নেই বলেই তিনি এসেছেন। 

এর আগে, কখনও আট ঘণ্টা, কখনও ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককে। এদিন এক ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসেন তিনি। অন্য বার বেরিয়ে এসে কড়া মন্তব্য করলেও, আদালতের নির্দেশ মেনে এদিন সংবাদমাধ্যমের সামনে বেশি কিছু বলতে চাননি অভিষেক। তবে জানান, কখনও তদন্ত এড়াননি তিনি, আজও এড়াচ্ছেন না, ভবিষ্যতেও এড়াবেন না। চাইলে অজুহাত দিতেই পারতেন, কিন্তু তা না দিয়ে চলে এসেছেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: মহুয়ার সমর্থনে এগিয়ে এলেন অভিষেক, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ, সতীর্থের প্রশংসাও

এদিন অভিষেক বলেন, "প্রায় ৬০০০ পাতার জবাব জমা দিয়েছি। তা দেখে আবার মনে হলে ডাকতে পারেন। আবারও হাজিরা দেব আমি। ওঁরা জানিয়েছেন, এত নথি পড়ে দেখতে সময় লাগবে। তার পর প্রয়োজন পড়লে আবার ডাকা হবে।" বার বার এভাবে ডেকে পাঠানোর নেপথ্যে প্রতিহিংসার রাজনীতি রয়েছে বলেও এদিন দাবি করেন অভিষেক। তিনি জানান, আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি ED. শুধু বার বার ডেকে পাঠানোই হচ্ছে। 

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "ঠিকই আছে। এত বড় দুর্নীতি হয়েছে। একাধিক মামলায় ওঁর নাম উঠেছে। কেউ না কেউ ওঁর নাম বলেছে। তাই জানতে চাইছেন। সহযোগিতা করা উচিত ওঁর। উনি চুরি করেছেন, একবারও বলা হয়নি। তদন্তে সহযোগিতা করা উচিত ওঁর।"

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, "অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন যাননি। বুঝেই গিয়েছেন যে, গিয়ে ফিরেও আসবেন। দিল্লিতে বন্দোবস্ত হয়ে যাবে। মোদি-শাহ কোনও ভাবেই পিসি-ভাইপোকে বিব্রত করতে রাজি নন। আর দরকারটাই বা কী? আদানিদের বিরুদ্ধে কথা বলায় মহুয়ার বিরুদ্ধে যা হল, গত একমাস ধরে একটি শব্দও খরচ করেননি অভিষেক। এখন এসব বলছেন। আমরা তো প্রথম থেকেই বলে আসছি, মহুয়া তৃণমূল সাংসদ হওয়া সত্ত্বেও। অভিষেক কোথায় বাঁধা পড়ে আছেন, মোদি-আদানির কাছে? "

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget