এক্সপ্লোর

Abhishek Banerjee: 'আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে জমা দাও, আমাকে গ্রেফতার করো', ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের

Enforcement Directorate : বিরোধী জোট ইন্ডিয়ার প্রথম কোঅর্ডিনেশন কমিটির বৈঠক। আর এদিনেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল ED

কলকাতা : "আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে জমা দাও। কে বারণ করেছে ? আমাকে গ্রেফতার করো।" নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন জেরা শেষে বেরিয়ে এই ভাষাতেই ইডি-কে (Enforcement Directorate) চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

১৩ সেপ্টেম্বর, বুধবার। বিরোধী জোট ইন্ডিয়ার প্রথম কোঅর্ডিনেশন কমিটির বৈঠক। আর এদিনেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল ED। দুইয়ের মধ্য়ে দ্বিতীয় গন্তব্য়তেই গেলেন অভিষক। বুধবার সকালে, CGO কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূল সাংসদ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ৮ ঘণ্টার বেশি সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এই সংস্থা। 'শুধুই সময় নষ্ট', সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 'যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না, তারা ক্ষমতার অপব্যবহার করে।' বিজেপিকে নিশানা করে বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুধু তা-ই নয় চ্যালেঞ্জ ছুড়লেন ইডিকেও। অভিষেক বলেন, "ইডি-কে বলুন আমায় গ্রেফতার করতে। ছাড়ছে কেন ? আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে তা কোর্টে জমা দিচ্ছে না কেন ইডি ? কোর্ট তো চাইছে। ইডিকে কে বারণ করছে ? আমি তো ইডি চালাই না। আমি তো ইডির দফতরের বাইরে ইডিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে জমা দিন। কেউ তো বারণ করছে না। কোর্টে জমা দিলে কোর্ট তো আমাকে কোনওরকম রক্ষাকবচ দেবে না। সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছে ইডিকে। খুব সাম্প্রতিক ঘটনা। দুই বছর-চার বছর নয়, দুই মাস আগের ঘটনা। আমার বিরুদ্ধে কিছু থাকলে কোর্টে জমা দাও। কে বারণ করেছে ? আমাকে গ্রেফতার করো। চার বছরে এনিয়ে আমি পাঁচ বার এলাম, আমার স্ত্রী চার বার এসেছেন। নয়বার। ইডি-সিবিআই মিলিয়ে নয় বার। দুই বছরে। আমি তো এড়িয়ে যাইনি।" 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, "আমি তো এড়িয়ে যাচ্ছি না। পালিয়ে যাচ্ছি না। আমাকে যতবার ডেকেছে, আমি এসেছি। আগের বছর সেপ্টেম্বর মাসে এসেছিলাম। সিবিআই-ইডি অফিসে আসতে আসতে আপনাদের সঙ্গে দেখা তো হয় দুই মাস-তিন মাস অন্তর অন্তর। প্রচলিত প্রথা হয়ে গেছে। আবার দুই মাস পর ডাকবে, তিন মাস পর ডাকবে। আবার আসবে। সুজয় ভদ্রের বিরুদ্ধে যা প্রমাণ আছে কোর্টে জমা দিক, কেস চলবে। কোর্টে চলছে, বিচারাধীন।"

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget