এক্সপ্লোর

Abhishek Banerjee: 'যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক' সন্দেশখালিকাণ্ডে মুখ খুললেন অভিষেক

Sandeshkhali Chaos: ৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, মাঝে পেরিয়ে গেছে ২৪টি দিন, সন্দেশখালিতে, ED-র ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড, শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ। 

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Chaos) এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করলেন ডায়মন্ডহারবারের সাংসদ। না জানিয়ে গেলে পুলিশকে দায়ী করা যায় না বলে দাবি অভিষেকের।

সন্দেশখালিকাণ্ডে মুখ খুললেন অভিষেক: ৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, মাঝে পেরিয়ে গেছে ২৪টি দিন, সন্দেশখালিতে, ED-র ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড, শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, 'যা হয়েছে, তা না হলেই ভাল হত, কিন্তু পুলিশকে জানানো হয়নি কেন?'

ইডির তলবে হাজির হলেন না শেখ শাহজাহান: রেশনদুর্নীতিকাণ্ডের তদন্তে এদিন শেখ শাহজাহানকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু, শেখ শাহজাহান তো নয়ই, তাঁর আইনজীবী বা তাঁর কোনও প্রতিনিধি, সিজিও কমপ্লেক্সে দিনভর যোগাযোগ করেননি। ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ED ও CRPF। রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। এর ১৯ দিনের মাথায়, গত বুধবার সন্দেশখালির বেতাজ বাদশাহ দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ED। কিন্তু, ৬ ঘণ্টার উল্লেখযোগ্য় তেমন কিছুই পায়নি কেন্দ্রীয় এজেন্সি। সেদিনই তৃণমূল নেতার বাড়িতে এই নোটিস টাঙিয়ে আসেন ED-র আধিকারিকরা। ২৯ তারিখ, অর্থাৎ, সোমবার সকাল ১১টায় তাঁকে তলব করা হয় CGO কমপ্লেক্সে। কিন্তু, ED সূত্রে খবর, দিনভর শেখ শাহজাহান বা তাঁর আইনজীবীর তরফে কোনও যোগাযোগ করা হয়নি। কোনও মেল বা চিঠিও পাঠানো হয়নি ED দফতর। এই পরিস্থিতিতে শেখ শাহজাহানকে ফের নোটিস পাঠাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরপর নোটিস না পাঠিয়েও যদি না আসে, তাহলে কোর্টের দ্বারস্থ হবে। ওয়ারেন্ট ইস্য়ু করা হতে পারে।

এদিকে, সন্দেশখালিকাণ্ডে বেপাত্তা শেখ শাহজাহানের বিরুদ্ধে মাছ বিক্রির কোটি কোটি টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ সামনে এসেছে। বাসন্তী হাইওয়ের হাড়োয়া ঘোষপুরের কাছে একটি মাছ প্রসেসিং সংস্থায় মাছ সরবরাহ করতেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বিবিন্ন জেলার ব্য়বসায়ীরা। তাঁদের দাবি, ওই সংস্থায় এজেন্ট হিসেবে মাছ সরবরাহ করতেন শেখ শাহজাহানও। ২০১৮ সালে ওই সংস্থা মাছ ব্য়বসায়ীদের ১০ কোটি টাকা আটকে দেয় বলে অভিযোগ। এর জেরে তৃণমূল নেতা ওই কোম্পানিতে তালা ঝুলিয়ে দেন বলে দাবি মাছ ব্য়বসায়ীদের। কিন্তু, সব মাছ অন্য় সংস্থায় বিক্রি করলেও শেখ শাহজাহান তাঁদের টাকা দেননি বলে অভিযোগ মাছ ব্য়বসায়ীদের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: ১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি, এবার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget