এক্সপ্লোর

Abhishek Banerjee: 'ভূতুড়ে' ভোটার নিয়ে আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠক ! প্রায় সাড়ে ৪ হাজার প্রতিনিধির উপস্থিত থাকার কথা; কী বার্তা ?

Fake Voters List: জেলায় জেলায় ভোটার তালিকায় ভূতের উপদ্রব বেড়েই চলেছে দিনকে দিন। দিনরাত এক করে হন্যে হয়ে ভূত খুঁজছে শাসক বিরোধী দু'পক্ষই।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : 'ভূতুড়ে' ভোটার নিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। অনলাইন বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিরা। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বস্তরের প্রায় সাড়ে ৪ হাজার প্রতিনিধি। গত ৬ মার্চ তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক। কোর কমিটির বৈঠকে জেলা-ওয়াড়ি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে স্থগিত হয়ে যায়। তার মধ্যেই আজ ভূতুড়ে ভোটার নিয়ে অভিষেকের পৃথক ভার্চুয়াল বৈঠক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভূতুড়ে ভোটার খুঁজতে সময় বেঁধে দেবেন অভিষেক ? ভোটার তালিকা নিয়ে কী রূপরেখা দেবেন অভিষেক ? পুজোর আগে পর্যন্ত নতুন কোনও কর্মসূচি ঘোষণা করবেন কি তিনি ?

এক বছর বাদে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করতে চলেছে অভিষেক। উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রায় সাড়ে ৪ হাজার প্রথম সারির নেতা। সমস্ত ধরনের জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলার গুরুত্বপূর্ণ নেতারা সবাই এই বৈঠকে উপস্থিত থাকবেন। ক্যামাক স্ট্রিটে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছেন অভিষেক। সাধারণত যে গেট দিয়ে তিনি অফিসে ঢোকেন, আজ ভেতরে ঢোকার জন্য অন্য একটা গেট ব্যবহার করেন। ৩টে ৫০ মিনিটের পর সকলের কাছে ভার্চুয়াল বৈঠকের মিটিং পাঠানোর কথা।

জেলায় জেলায় ভোটার তালিকায় ভূতের উপদ্রব বেড়েই চলেছে দিনকে দিন। দিনরাত এক করে হন্যে হয়ে ভূত খুঁজছে শাসক বিরোধী দু'পক্ষই।

ভূত শব্দের অর্থ অতীত। কিন্তু এক্ষেত্রে ভূত মানেই ভবিষ্য়ৎ। যার যত পোষা ভূত, তার ভবিষ্য়ৎ তত উজ্জ্বল। গণতন্ত্র যখন ভোটতন্ত্রে পরিণত হয়। তখন এই পোষ্য় ভূতদের গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে! কিন্তু ভূত নিয়েও তো আমরা-ওরা আছে! তাই বাংলার ভোটার তালিকায় ভূতের উপস্থিতি নিয়ে লড়াই এখন জেলা থেকে কলকাতা হয়ে...দিল্লির সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অবধি পৌঁছে গেছে!

গত সোমবারের পর, মঙ্গলবারও ভুয়ো ভোটার ইস্য়ুতে, লোকসভার পর, উত্তপ্ত হয় রাজ্য়সভা। ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভে সামিল হন তৃণমূল, বিজেডি-সহ একাধিক বিরোধী দলের সাংসদ। ওয়াকআউট করে তৃণমূল, কংগ্রেস ও বিজু জনতা দল। তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই ভুয়ো ভোটার নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবারও এই ইস্য়ুতে সংসদে তৃণমূলের পাশে দাঁড়াতে দেখা যায় কংগ্রেসকে। 

কিন্তু রাজ্য়ে আবার উল্টো ছবি। এখানে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূলকেই দুষতে দেখা যাচ্ছে অধীর চৌধুরীকে। তিনি বলেছেন, ভুতূড়ে ভোট শুধু নয়, মৃত ভোট জীবিত হয়ে ভোট দিয়ে দেয়। পরিযায়ী শ্রমিক তাঁরা ভোট দিয়ে দেন। অসংখ্য় জাল ভোটার তৃণমূল তৈরি করে তাদের নিজেদের কাস্টডিতে রাখে। প্রায় ৩৫ থেকে ৪০ লাখ ভুয়ো ভোটার আছে বলে আমার কাছে খবর।

ভুয়ো ভোটার ইস্য়ুতে তৃণমূল পাশে পেয়েছে ওড়িশায় সদ্য় বিজেপির কাছে ক্ষমতাচ্য়ূত বিজু জনতা দলকে। যা নিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

যে বিষয়গুলো নিয়ে এখনও সমস্য়া রয়ে গেছে তা নিয়ে ৩০ এপ্রিলের মধ্য়ে রাজনৈতিক দলগুলিকে মতামত জানাতে বলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget