এক্সপ্লোর

TMC Marriage : তৃণমূল সাংসদের কন্যার সঙ্গে তৃণমূলেরই রাজ্যসভার সাংসদের বিয়ে ! কী বলছেন পাত্র-পাত্রী ?

TMC MP Wedding : তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাসের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন , হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রেরণা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : একজন তৃণমূল সাংসদের কন্যা ( TMC MP ) । আর একজন তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ। আজ  চারহাত এক হতে চলেছে হাওড়ায়। সংসদ ভবন থেকে পরিচয় গড়াল পরিণয়ে। পঞ্চায়েত ভোটে ( Panchayat Poll )  বিপুল জয়ের পর যখন উল্লাসে ব্য়স্ত তৃণমূলের কর্মী-সমর্থকরা, তখন আরও এক কারণে তৃণমূলের অন্দরে আনন্দের বাতাবরণ। এক বিশেষ অনুষ্ঠানকে ঘিরে।  সাংসদের কন্যা থেকে সাংসদ ঘরণী তাও আবার একই দলের । 

তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাসের ( Abir Ranjan Biswas ) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন , হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রেরণা। বৃহস্পতিবার ছিল বেনিয়াপুকুরে আইবুরো ভাত খাচ্ছেন তৃণমূল সাংসদ। 

কী বললেন পাত্র - পাত্রী 

কীভাবে এই আলাপ ? প্রসূন - কন্যা বলছেন, ' বাবা পছন্দ করে দিয়েছে। দিল্লিতে দেখা হয়েছে। অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ। ' আর পাত্র বলছেন, 'প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব স্নেহ করেন। ছেলের মতো ভালবাসেন। তাই নিজের করে নিয়েছেন' । 

শুক্রবার সন্ধেয় বিয়ে। খুব তাড়াতাড়ির মধ্যে সবকিছু আয়োজন করা হয়েছে। তাই এখন চলছে ফাইনাল ল্যাপের প্রস্তুতি। বিয়ের একদিন আগে স্বামী, স্ত্রী দুজনকেই পাওয়া গেল দারুণ মেজাজে। তুললেন নিজস্বী। 

সম্প্রতি কালে শাসক দলের এক নেতা বলেছিলেন, বিরোধী দলের কারও সঙ্গে সামাজিক সম্পর্ক রাখা যাবে না। আবীর এ কথা শুনে হেসে বললেন, এ তো নিজের দলের মধ্যেই। কিন্তু বিষয়টাকে তিনি এভাবে দেখছেন না।  

আবীররঞ্জন বিশ্বাস রাজনীতিতে পোড় খাওয়া মুখ। নদিয়ার দলের অন্যতম সংগঠক। বয়স এখন ৫১ বছর। রাজনীতির ময়দানে দুঁদে এই মানুষটিকে বিয়ের আগের দিন দেখা গেল ফুরফুরে মেজাজে। তৃণমূলের টিকিটে তিনি যান রাজ্যসভাতেও । সংসদ ভবনে প্রথম দেখার পর থেকে আলাপ, পরিণয়। প্রসূন কন্যার  বিয়ে ঘিরে এখন সাজ সাজ। 

তড়িঘড়ি বিয়ে

সংসদ ভবনে প্রথম দেখা। এরপর পরিচয় থেকে পরিণয়। ১০ দিন আগেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেয় দুই পরিবার। তাড়াহুড়োয় শেষ মুহূর্তে কার্ড ছাপানো হয়নি । ই কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে আত্মীয় বন্ধুদের। শুক্রবার শুধু চারহাত এক হওয়ার অপেক্ষা। সুখে থাক নবদম্পতি। তার সঙ্গে শান্তি ফিরুক বাংলাতেও।                                      

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget