এক্সপ্লোর

Aparupa Poddar: ‘রাজনৈতিক ভাবে হাইকোর্টকে ব্যবহার করছে BJP’, অভিষেকের সমর্থনে এগিয়ে এলেন অপরূপা

Abhishek Banerjee: রবিবার অভিষেকের সেই মন্তব্যে সমর্থন জানালেন অপরূপা।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা, অশান্তি, খুনোখুনি নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। সেই আবহেই সরাসরি কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court নিশানা করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। সেই নিয়ে বিতর্কের মধ্যে এবার অভিষেকের পাশে দাঁড়ালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।

হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। সরাসরি বিচারপতি রাজাশেখর মান্থার নাম উল্লেখ করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে হিংসা, অশান্তির ঘটনায় না চাইতেই বিজেপি নেতারা রক্ষাকবচ পেয়ে যাচ্ছেন, তঁদের বিরুদ্ধে পুলিশ এবং প্রশাসনকে পদক্ষেপ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন অভিষেক।

রবিবার অভিষেকের সেই মন্তব্যে সমর্থন জানালেন অপরূপা। তাঁর বক্তব্য, "অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, ঠিক বলেছেন এবং আমি তাঁর বক্তব্যকে সমর্থন করি। কারণ উনি যে কথাগুলি বলেছেন, সেগুলো নিয়ে গভীর ভাবে ভাবা উচিত। বিজেপি হাইকোর্টকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে। এটা হওয়া উচিত নয়। এতে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিচারব্যবস্থা থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে। "

আরও পড়ুন: CV Ananda Bose: নতুন করে সংঘাতের ছায়া, এবার প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিলেন রাজ্যপাল

অভিষেকের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। সংবিধান এবং আদালত অবমাননার জন্য তাঁর সাংসদপদ বাতিলের দাবি তুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লাকে সেই নিয়ে চিঠিও দিয়েছেন তিনি। অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন চিঠিতে। 

সেই নিয়ে আগেই সৌমিত্রকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। অপরূপাও এদিন একহাত নেন সৌমিত্রকে। তাঁর দাবি, রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন সৌমিত্র। তাই এমন ভুল বকছেন। শুধু তাই নয়, বিজেপি থেকে তৃণমূলে আসার অনেক চেষ্টা করেছিলেন সৌমিত্র, কিন্তু অভিষেক দরজা খোলেননি বলেও এদিন দাবি করেন অপরূপা। বিজেপি-তে গুরুত্ব পেতেই সৌমিত্র এমন করছেন বলে দাবি তাঁর।

যদিও তাঁর বিরুদ্ধে অবমাননার মামলা করা হলেও, সত্য বলবেন বলে আগেই জানিয়ে দেন অভিষেক। তাঁর বক্তব্য ছিল, "সত্য বলার জন্য আমার বিরুদ্ধে যে কোনও ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি পুলিশ এবং প্রশাসনের হাত বেঁধে দিয়েছেন। কী করে ব্যবস্থা নেবে প্রশাসন? হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এমন রায় দিচ্ছেন যে, শুভেন্দু যদি আগামী দিনেও কোনও অপকর্ম করেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না, দায়ের করা যাবে না FIR. বিচারপতি রাজাশেখর মান্থাই বিজেপি-র গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

ভিডিও

Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget