এক্সপ্লোর

Kalyan Banerjee: 'বিজেপির কেউ হাত তুললে, হাত গুঁড়িয়ে দেবার ক্ষমতা রাখি', নেতাজি ইন্ডোরে হুঙ্কার কল্যাণ বন্দোপাধ্য়ায়ের

TMC MP Threatens: দলনেত্রীর সামনেই বৃহস্পতিবার ফের বিজেপিকে হুঙ্কার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। নেতাজি ইনডোরে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বার্তা, 'বিজেপির কেউ হাত তুললে, হাত গুঁড়িয়ে দেবার ক্ষমতা রাখি।'

কলকাতা: দলনেত্রীর (TMC Supremo) সামনেই বৃহস্পতিবার ফের বিজেপিকে (BJP) হুঙ্কার শ্রীরামপুরের (sreerampore) তৃণমূল (TMC) সাংসদ (MP) কল্যাণ বন্দোপাধ্যায় (Kalyan Banerjee)। নেতাজি ইনডোরে (netaji indoor) দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বার্তা, 'বিজেপির কেউ হাত তুললে, হাত গুঁড়িয়ে দেবার ক্ষমতা রাখি।' তার পরে আবার সংযোজন, 'দিদি শান্ত থাকতে বলেছেন, তাই শান্ত আছি। কিন্তু হাত গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি'

ফের বিতর্কে কল্যাণ...
তৃণমূল সাংসদের মুখ থেকে এমন কথাবার্তা আগেও শোনা গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তবে এদিন যখন তিনি কথাগুলো বলছেন, তখন দলনেত্রী পাশে। মঞ্চে বসে। সেখানেই কল্যাণতে বলতে শোনা যায়,'দিদি ভাল করে থাকতে বলেছেন, তাই ভাল করে আছি। কিন্তু যদি কখনও কোনও দিন কোনও বিজেপির লোক বলে হাত ভেঙে দেব, হাত গুঁড়িয়ে দেব, তা হলে আমরাও বলে যাচ্ছি লড়াই করব। তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা।' কার্যত একই ধরনের কথাবার্তার জন্য় আগেও বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু সমালোচনা বা বিতর্ক কোনও কিছুতেই যে তিনি আমল দেন না, সেটা স্পষ্ট করে দিয়ে এদিন কল্যাণ আরও বলেন, 'আমি যা, আমি তাই। আমাকে ভাল  লাগুক, খারাপ লাগুক। আমি মাঠে ময়দানে থাকি, কর্মীদের সঙ্গে থাকি। আমার কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আমিও দেখে নেব। ছাড়ব না।'

নতুন নয়...
বিরোধীদের হুমকি-হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ নতুন নয় কল্যাণ বন্দোপাধ্য়ায়ের বিরুদ্ধে। গত মঙ্গলবারও উত্তরপাড়ার সভা থেকে একই ভাষায় বিজেপি-সিপিএমকে আক্রমণ শানান তিনি। বলেন, '২০১১-২০২২ পর্যন্ত আমরা বলেছি, বদলা নয়, বদল চাই। কিন্তু আজ আমরা বলব। শুনে রাখো বিজেপি, শুনে রাখো সিপিএম-- যদি লাল চোখ দেখিয়েছো, যদি বলেছো হাত-পা ভেঙে দেব... হাত কাটবি কি? হাত তোলার সময় হাত ভেঙে গুঁড়িয়ে দেব। ...সীমার মধ্যে থাকুন, সীমাহীনদের কী ভাবে শায়েস্তা করতে হয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী জানেন।' গত মাসেও এক সুর শোনা গিয়েছিল তাঁর কথায়। সে বার  চুঁচুড়ার জনসভায় শ্রীরামপুরেক সাংসদ বলেছিলেন, 'বদলার বদলে বদলা চাই।' এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তার আগের মাসেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পর গরুপাচার কাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। জোড়াফুল শিবিরের দুই হেভিওয়েট নেতার গ্রেফতারি নিয়ে লাগাতার সুর চড়ায় বিরোধী শিবির। এসবের মধ্যেই হুঙ্কার দেন তৃণমূল সাংসদ। বলেন, 'আমাকে ক্ষমা করবেন মমতাদি, বলে ফেললাম। কিন্তু আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, সেই মানসিকতার লোক বিরোধী শিবিরে নেই। আপনার অনেক বড় মানসিকতা। কিন্তু আজ বিজেপি, কংগ্রেস, সিপিএম যে ভাবে নোংরামি করছে আমাদের সে দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা চাই।' প্রসঙ্গত একই মঞ্চ থেকে চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, 'কোথাও যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্মান করেন পাল্টা জবাব দাও।' কেউ চোর বললে পাল্টা হবে, আরও সংযোজন তাঁর।

আরও পড়ুন:হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে ৩ সংস্থার হদিশ রাজু সাহানির, কোর্টে বিস্ফোরক দাবি সিবিআই-র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget