এক্সপ্লোর

Kalyan on Buddhadeb : 'না করলেই ভাল হত', বুদ্ধদেবকে নিয়ে পুরনো মন্তব্যে আক্ষেপ কল্যাণের গলায় !

Buddhadeb Bhattacharjee : বিরোধী হোক বা শাসক, এই একটা মানুষের জন্য় অন্তত সবার এক সুর। অনেকে বলছেন, এও কি কম পাওয়া ?

কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে তাঁর একটি মন্তব্য় ঘিরে সমালোচনার ঝড় বয়ে গেছিল রাজ্য় রাজনীতিতে। সেই মন্তব্য় নিয়ে এখন আক্ষেপের সুর শোনা গেল তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। বললেন, না বললেই ভাল হত। পাশাপাশি, প্রাক্তন মুখ্য়মন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী থেকে তথাগত রায়, বিজেপির একাধিক নেতার গলায়।

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু, সেই অবস্থাতেও তাঁকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যা নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। আর কুণাল ঘোষ যখন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ করেছেন, তখন তাঁর দলের সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের গলায় শোনা গেছে প্রাক্তন মুখ্য়মন্ত্রী সম্পর্কে মন্তব্য়ের জন্য় অনুশোচনা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, '২০১১-তে কোনও একটা মন্তব্য করেছিলাম বুদ্ধবাবু সম্বন্ধে। সেটা না করলেই ভাল হত।' 

বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্য়মন্ত্রী থাকাকালীন তাঁকে বেলাগাম আক্রমণ শানিয়েছিলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, 'উনি শিল্প বোঝেন না। শিক্ষা বোঝেন না। কিছু বোঝেন না। শুধু নন্দনে বসে স্কচ-হুইস্কি। আর দু'-চারটে সামনে মহিলা থাকবে, এর বাইরে কিছু বোঝেন না।' এখন অবশ্য বুদ্ধবাবু সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'একজন রাজনীতিবিদ হিসাবে ওঁর একটা স্বচ্ছ প্রতিমূর্তি তো রয়েছেই। উনি অসুস্থ। ওঁর সুস্থতা কামনা করি।'

কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় যখন বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে পুরনো মন্তব্য়ের জন্য় অনুশোচনা প্রকাশ করছেন, তখন তথাগত রায় থেকে শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের গলায় শোনা গেছে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রশংসা। বিজেপি নেতা তথাগত রায় বলেন, 'আমরা প্রায় সমবয়সি। ১৯৬১ সালের হায়ার সেকেন্ডারি। এই বাবদে আমার যতটুকু যোগাযোগ। বুদ্ধবাবুকে আমি সৎ মানুষ বলে জানি। রাজ্যের ভাল চাইতেন তাও জানি। সবাই জানেন, বুদ্ধবাবু কোনও ঘুষ নেন না। বুদ্ধবাবুর সন্তান আছে। কিন্তু, কারও জন্যই তিনি কিছু করেননি।'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, 'ভগবানের কাছে সবার প্রার্থনা থাকা উচিত, এইরকম একটা সৎ রাজনীতিবিদ। সকলের শ্রদ্ধাভাজন। তিনি যেন সুস্থ হয়ে আবার বাড়ি ফিরতে পারেন।'

প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তিনি বলেন, 'খুব খারাপ লাগছে। আমার সঙ্গে বিরোধও ছিল চরম। কখনও একসঙ্গে নির্বাচনও করতে গেছি। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বুদ্ধবাবুর সততা তুলনাহীন। বাংলার রাজনীতিবিদদের কাছে একটা আদর্শ । তাঁর ভাবনার মধ্য়ে বাংলার উন্নয়নের প্রতিফলন ছিল। সিঙ্গুর হলে বাংলার ভাল হত। অস্বীকার করতে পারি না।'

বিরোধী হোক বা শাসক, এই একটা মানুষের জন্য় অন্তত সবার এক সুর। অনেকে বলছেন, এও কি কম পাওয়া ?

সেরা শিরোনাম

West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget