এক্সপ্লোর

TMC Protest : 'যদি কয়লা কেলেঙ্কারির কিছু থাকত তাহলে ৭ বছর ধরে তারা ঘুমাচ্ছিল?' থানার বাইরে থেকে আক্রমণ শানালেন মহুয়া

TMC News: কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরেই তৃণমূল সাংসদদের তুলে দেয় দিল্লি পুলিশ।

নয়াদিল্লি : আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়ি ও সংস্থার অফিসে তল্লাশির ঘটনায় এবার আঁচ পড়ল রাজধানী দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের বাইরে ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, মহুয়া মৈত্র সহ ৮ তৃণমূল সাংসদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। অমিত শাহের দফতরের বাইরে পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁধের। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরেই তৃণমূল সাংসদদের তুলে দেয় দিল্লি পুলিশ। তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়। এরপর তাঁদের গাড়ি করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ।

থানার বাইরে থেকে ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র। তিনি বলেন, "আমাদের সবাইকে গ্রেফতার করে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। বাংলার মানুষ কাল দেখেছেন কীভাবে অমিত শাহর নির্লজ্জ পুলিশ, একটা ৭-৮ বছরের পুরনো কয়লা কেলেঙ্কারিকে সামনে রেখে, সেই অজুহাত দিয়ে ইডিকে প্রতীক জৈন ও আইপ্যাকের অফিসে ঢুকিয়ে তৃণমূল কংগ্রেসের যত রাজনৈতিক তথ্য, যত আমাদের নির্বাচনী তথ্য...সার্ভে, প্রার্থীতালিকা...সবকিছু চুরি করার জন্য কীভাবে ইডিকে তারা প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে পাঠিয়েছে। যদি কয়লা কেলেঙ্কারির কিছু থাকত তাহলে ৭ বছর ধরে ঘুমাচ্ছিল তারা ? এখন এসআইআর চলছে, একমাস বাদে ভোট...হঠাৎ জেগেছে যে কয়লা কেলেঙ্কারি হয়েছিল। আর সাত বছরে তথ্য তারা এখন প্রতীক জৈনের কম্পিউটারের ফাইলের মধ্যে পাবে ? মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের বাচ্চা। কারো বুকের পাটা ছিল না ...ইডি হামলা চলাকালীন মমতাদি ভিতরে গিয়ে দেখিয়ে দিয়ে এসেছেন যে, ভাই তোমরা যদি আমাদের জিনিস চুরি করতে আসো, সেটা কিন্তু আমরা থামানোর যতটা চেষ্টা করার করব। আজ আমরা শান্তিপূর্ণভাবে অমিত শাহর অফিসের বাইরে প্রতিবাদ করছিলাম, কিন্তু পুলিশ এসে আমাদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে নিয়ে এসেছে। প্রত্যেকবার বিজেপি এটা করে। বাংলার মানুষ জবাব দেয়। এবারও যেন বাংলার মানুষ ঠিক সেভাবেই জবাব দেয়।"

I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ED হানার খবর পেয়েই গতকাল সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরনোর সময় তাঁর হাতে দেখা যায় ফাইল ও ল্যাপটপ। ED-র অভিযান চলাকালীন পৌঁছে যান I PAC-এর সেক্টর ফাইভের অফিসেও। ভোটের মুখে কয়লাকাণ্ডের তদন্তে আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ED তল্লাশি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget