এক্সপ্লোর

Sougata Roy On Sandeshkhali : সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি, ভাইরাল সৌগতর মন্তব্য

Sougata Roy On Sandeshkhali Violence : তৃণমূল সাংসদের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  সন্দেশখালি নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরেও আজব দাবি করলেন সৌগত রায়। তৃণমূল সাংসদের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। রাজ্য পুলিশের DG নিজে গিয়ে জবানবন্দি নিয়েছেন মহিলাদের, জানতে চেয়েছেন এমন অভিযোগ রয়েছে কি না, কিন্তু অত্যাচারের কোনও অভিযোগই মেলেনি।

একই সঙ্গে সৌগত রায়ের দাবি, সন্দেশখালিতে কিছু ঘটে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই গ্রেফতার করেছে। ED বা CBI শেখ শাহজাহানকে গ্রেফতার করেনি। শিবু, উত্তমদেরও রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। গতকাল খড়দার সভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই বক্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও আগেই সন্দেশখালিকাণ্ডে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

এর আগে ২৫ ফেব্রুয়ারি, সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যম তৈরি করছে বলে মন্তব্য করেন সৌগত রায়। তিনি বলেছিলেন, ' সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা, সংবাদমাধ্যম তৈরি করছে! আমি আর তাতে যোগ দিতে চাই না' । সন্দেশখালি ইস্যুতে যখন উত্তাল রাজ্য রাজনীতি, লোকসভা ভোটের আগে শাসকদল যখন সন্দেশখালির ড্যামেজ কন্ট্রোলে সচেষ্ট, ঠিক তখন এভাবে বারবার নতুন তত্ত্ব খাড়া করে নতুন বিতর্কের ইন্ধন জোগাচ্ছেন তৃণমূলের প্রবীণ সাংসদ।  

ভেড়ির জন্য গায়ের জোরে জমি দখল,চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, গরিব গ্রামবাসীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা, 
নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে এখনও ফুঁসছে সন্দেশখালি। শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে। কিন্তু তাও নাকি ত্রস্ত সন্দেশখালি। রয়ে গিয়েছেন শাহজাহানের কিছু সহযোগী। তারাও কিছু কম যান না বলে দাবি কয়েকজন গ্রামবাসীর। তারই মধ্যে সৌগত রায়ের এ হেন বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়েছে।  

কিছুদিন আগেই  লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর শোনা যায় দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। বৃহস্পতিবার বরানগর পুরসভার অনুষ্ঠানে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি। আবার ঠিক তার পরদিনই বলেন, 'ফের টিকিট পেলে জিতব।'                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget