এক্সপ্লোর

Mahua Moitra: মহুয়ার বিরুদ্ধে নালিশ মমতাকে, চিঠি দিলেন তৃণমূলের ৬ বিধায়ক, লিখলেন, 'এভাবে কাজ সম্ভব নয়'

Mamata Banerjee: মহুয়া এমন করলে সংগঠনের কাজ করা সম্ভব নয় বলে মমতাকে জানালেন বিধায়করা। 

কলকাতা: দলেরই সাংসদের বিরুদ্ধে নালিশ জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি ছয় বিধায়কের। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি উজ্জ্বল বিশ্বাস, কল্লোল খাঁ, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়, মানিক ভট্টাচার্য, নাসিরুদ্দিন আমিরদের। অভিযোগ, 'আলোচনা ছাড়াই সাংগঠনিক রদবদল করছেন জেলা সভানেত্রী মহুয়া'। মহুয়া এমন করলে সংগঠনের কাজ করা সম্ভব নয় বলে মমতাকে জানালেন বিধায়করা। (Mahua Moitra)

মহুয়া কৃষ্ণনগরে তণমূলের সাংগঠনিক জেলা সভাপতি। অন্য দিকে, রুকবানুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান। সম্প্রতি মহুয়ার বিরুদ্ধে মমতার কাছে নালিশ জানিয়েছেন রুকবানুর-সহ ছয় বিধায়ক। তাঁদের দাবি, সাংগঠনিক কাজকর্ম চালানোর ব্যাপারে সম্পূর্ণ অসহযোগিতা করছেন মহুয়া। কিছু জানানো পর্যন্ত হচ্ছে না তাঁদের। (Mamata Banerjee)

ছয় বিধায়কের অভিযোগ, সম্প্রতি ১৭৮ জন বুথ সভাপতি এবং ১৭ জন অঞ্চল সভাপতিকে বদল করেছেন মহুয়া। কিন্তু তা নিয়ে বিধায়কদের কিছু জানাননি তিনি, চেয়ারম্যানদেরও কিছু  জানাননি। এর ফলে সাংগঠনিক জেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। গোটা বিষয়টি জানিয়ে মমতাকে চিঠি দিয়েছেন তাঁরা। বিহিত চেয়েছেন।

যদিও এই প্রথম নয়, আগেও দলের অন্দরে বিদ্রোহের মুখে পড়েছেন মহুয়া। ২০১৯ সালে যখন কৃষ্ণনগরে জেতেন মহুয়া, তাঁকে নদিয়া উত্তরের সাংগঠনিত জেলার সভানেত্রী করা হয়েছিল। গোড়া থেকেই সেখানে তাঁকে নিয়ে অসন্তোষ ছিল নেতাকর্মীদের মধ্যে। ২০২১ সালে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় মহুয়াকে, দায়িত্ব পান জয়ন্ত সাহা। পরে দায়িত্ব পান কল্লোল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। মহুয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরেই তিনি সরতে চেয়েছিলেন বলে জানা যায় সেই সময়।

গত বছর সাংসদ পদ চলে যাওয়া নিয়ে যখন জোর বিতর্ক, ঘুষ নিয়ে আদানিদের নিয়ে প্রশ্ন করার অভিযোগে যখন তদন্ত চলছে, সেই সময় মহুয়াকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলে সভাপতি পদে মহুয়াকে বসান মমতা। এবছর লোকসভা নির্বাচনে ফের কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মহুয়া। নির্বাচনের ফলপ্রকাশের পরই সেখানে সংগঠনে রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন মহুয়া। দলীয় স্তরে আলোচনার চলছে বলে জানিয়েছিলেন। কিন্তু কারও সঙ্গে কোনও আলোচনা না করেই মহুয়া সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ দলেরই বিধায়কদের।

এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি মহুয়া। আগেও তাঁকে নিয়ে দলের অন্দরে অসন্তোষ দেখা গিয়েছে। তবে সংসদ থেকে বহিষ্কৃত হওয়ার পর মহুয়ার পাশেই দাঁড়ান মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহুয়াকে হেনস্থা করা হচ্ছে বলে মন্তব্যও করেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget