এক্সপ্লোর

প্রয়াগরাজের কথা তোলায় বাংলার দোহাই! মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

National Human Rights Commission: জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।

বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও বিটন চক্রবর্তী, কলকাতা: প্রয়াগরাজ হত্যাকাণ্ড (Prayagraj Killing) নিয়ে অভিযোগ জানাতে গিয়ে শুনতে হয়েছে কলকাতাতেও হিংসা হয়! জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এই অভিযোগ করলেন তৃণমূলের (TMC) ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। ঘরের ছেলেকে সামলাতে পারে না, পরের ছেলেকে শাসন করতে গিয়েছেন! কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

জাতীয় মানবাধিকার কমিশনের অবস্থান নিয়ে প্রশ্ন

বাংলায় রাষ্ট্রপতি শাসন (President Rule) জারির দাবিতে বিজেপির আইনজীবী সংগঠন যখন রাষ্ট্রপতির দরবারে, ঠিক সেই সময়ই জাতীয় মানবাধিকার কমিশনে যায় তৃণমূল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ হত্যাকাণ্ড নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয় তারা। তাতেই বিতর্ক শুরু হয়েছে। 

তৃণমূলের অভিযোগ, পরিচয় পর্বের সময় প্রয়াগরাজ নিয়ে পদক্ষেপ করার কথা বলা হলে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে বলা হয়, কলকাতাতেও হিংসা হয়! তাতেই জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।

তৃণমূল সাংসদ দোলা সেনের কথায়, "আলোচনা শুরুতেই ইন্ট্রোডাকশন নিচ্ছিলেন, কোথা থেকে এসেছি...আমাদের খারাপ লেগেছে কারণ আমি কলকাতা থেকে এসেছি শুনেই, উনি বলেছেন, 'ও কলকাতা? ওখানে তো হিংসা হয়!' জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে এটা খুব নিরপেক্ষ মন্তব্য বলে আমাদের মনে হয়নি। এটা আউট অফ কনটেক্সট।"

আরও পড়ুন: Lawyers for Justice: বাংলায় রাষ্ট্রপতি-শাসনের দাবি, মমতার দিল্লি সফরের মাঝেই রাজধানীতে বিজেপি প্রভাবিত সংগঠন

গত ১৭ এপ্রিল, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে খুন হন একই পরিবারের ৫ সদস্য। পরে তথ্যানুসন্ধানে সেখানে যায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেই ইস্যুতেই শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনে
যায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৩ সদস্য। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের উদ্দেশে দেওয়া চিঠিতে যোগীরাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এই ঘটনার তদন্তভার CBI-কে দেওয়ার দাবি জানায় তৃণমূল।

পাশাপাশি প্রয়াগরাজে কমিশনের প্রতিনিধি দল পাঠানোর দাবিও জানানো হয়। জাতীয় মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "বিজেপি-র শাখা সংগঠনে পরিণত হয়েছে মানবাধিকার কমিশন।"

তৃণমূল-বিজেপি জোর তরজা

জবাবে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "কিছু লোক আছে, যারা পরের ছেলেকে শাসন করে বেড়ায়। বগটুইয়ে যাদের কোনও প্রতিনিধি দল যায়নি, তারা এখন উত্তরপ্রদেশে যাচ্ছে। বুলডোজার বাবা আছে, চালিয়ে দেবে।"

এর আগে রামপুরহাট এবং হাঁসখালিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল বিজেপি। তার পাল্টা দিল্লির জাহাঙ্গিরপুরী ও উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তথ্যানুসন্ধান দল পাঠায় তৃণমূল। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget