এক্সপ্লোর

TMC Rajya Sabha Candidature: বাদ গেলেন শান্তনু-সহ তিন, রাজ্যসভার প্রার্থিতালিকা প্রকাশ করল তৃণমূল

Rajya Sabha Elections 2024: রাজ্যসভা নির্বাচনে এবার তৃণমূলের নতুন মুখ সাগরিকা।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভা নির্বাচন এবছর। নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে আগেই। এবার রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল তৃণমূল।  শনিবার চার জনের নাম ঘোষণা করেছে জোড়াফুল শিবির, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুরের, তাঁদের জয় নিশ্চিতই। রাজ্যসভার প্রার্থিতালিকা থেকে নাম বাদ গেল শুভাশিস চক্রবর্তী, আবিররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেনের। (TMC Rajya Sabha Candidature)

রাজ্যসভা নির্বাচনে এবার তৃণমূলের নতুন মুখ সাংবাদিক সাগরিকা। এর আগেও তৃণমূল থেকে রাজ্যসভায় পাঠানো হয় সুস্মিতাকে। অন্য দিকে, ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় তৃণমূলের সাংসদ ছিলেন ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা। তাঁকে এবার রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল। মমতাবালাকে রাজ্যসভায় পাঠানোর নেপথ্য়ে মতুয়া ভোটের ভূমিকা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। (Rajya Sabha Elections 2024)

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় তৃণমূলের সাংসদ ছিলেন প্রাক্তন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে নির্বাচনে প্রার্থী হন ঠাকুর পরিবারেরই সদস্য শান্তনু ঠাকুর, যিনি মতুয়া মহাসঙ্ঘের বর্তমান সঙ্ঘাধিপতি। বনগাঁয় তাঁর কাছে পরাজিত হন মমতা। সেই থেকে রাজ্যে মতুয়া ভোট তৃণমূল এবং বিজেপি-র মধ্যে ভাগ হয়ে গিয়েছে।  এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের জাহাজ প্রতিমন্ত্রীও শান্তনু। ঠাকুরবাড়িতে তাঁর প্রভাবও যথেষ্ট। 

আরও পড়ুন: Asaduddin Owaisi: ‘ভগবান রামকে শ্রদ্ধা করি, নাথুরামকে নয়’, লোকসভায় বললেন ওয়েইসি

শান্তনুকে সামনে রেখেই এই মুহূর্তে বাংলায় বিজেপি মতুয়া ভোট ঝুলিতে ভরার চেষ্টা চালাচ্ছে। রাজ্যে শীঘ্রই সংশোধিত নাগরিকত্ব আইন চালু হতে চলেছে বলে বিজেপি-র হয়ে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন শান্তনু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও লোকসভা নির্বাচনের আগে CAA কার্যকর করার কথা জানিয়েছেন, যা মতুয়া সমর্থন টানতে গেরুয়া শিবিরের সহায়ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই আবহে মমতাবালাকে রাজ্যসভায় পাঠানো তৃণমূলের রাজনৈতিক কৌশল বলে মনে করছে ওয়াকিবহালরা, যাতে মতুয়া ভোট ফের জোড়াফুলে ফেরানো যায়।

দেশের ১৫টি রাজ্যের ৫৬টি আসনে রাজ্যসভা নির্বাচন এ বছর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। বাংলার পাঁচটি আসনে নির্বাচন।

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget