এক্সপ্লোর

TMC Removes Kunal Ghosh: ‘যতটা প্রচার করা হয়, ততটাও খারাপ নন উনি’, অপসারণের পর BJP থেকে সহমর্মিতা পেলেন কুণাল

Kunal Ghosh Reactions: বুধবার সকালে সদ্য-তৃণমূলত্যাগী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় কুণালকে।

কলকাতা: রাজ্য রাজনীতিতে তো বটেই, দলের অন্দরেও তাঁকে নিয়ে নানা জনের নানা মত রয়েছে। লোকসভা নির্বাচন ঘিরে বাংলার রাজনীতি যখন সরগরম, সেই সময় আবারও চর্চায় উঠে এলেন কুণাল ঘোষ। বুধবার দুপুরে আচমকাই তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল, দলের সেই সিদ্ধান্তে তিনিও আশ্চর্য হয়েছেন বলে জানিয়েছেন কুণাল। রাজ্যের বিরোধী দলের নেতারাও কুণালের অপসারণ নিয়ে মুখ খুলেছেন। (TMC Removes Kunal Ghosh)

বুধবার সকালে সদ্য-তৃণমূলত্যাগী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা যায় কুণালকে। সেখানে তাপসের ভূয়সী প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। এর পরই কুণালকে সরানোর প্রক্রিয়া শুরু হয় বলে শোনা যায়। সেই তাপস গোটা ঘটনায় মুখ খুলেছেন। সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেন তিনি। তাপসের কথায়, "এটা ওদের অন্তর্দলীয় বিষয়। কিন্তু তার মানে কি তৃণমূলে সৌজন্য বা গণতন্ত্রের কোনও জায়গা নেই? এর পর বিয়েবাড়ি, সামাজিক অনুষ্ঠানে যাওয়ার আগেও কি ওরা তালিকা দেখে যাবে? দু'মাস যখন জেল খাটছে ছেলেটা (কুণাল), সেই সময় প্রতিদিন বাডিতে বসে খ্যাঁক খ্যাঁক করে হাসত, মজা নিত সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। নিশ্চয়ই সেটা ও ভুলে যায়নি! কত জনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে! সুদীপকে আড়াল করতে গিয়ে উত্তর কলকাতায় দলটার কী অবস্থা, তা কারও অজানা নয়।" (Kunal Ghosh Reactions)

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, "দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছেন, প্রশংসা করেছেন, সেদিন প্রশ্ন তুলছিলেন কুণালবাবু। আজ আর তাঁর উপরও কোপ নামল! রোজই কেউ না কেউ পার্টি বদলায়। তার সঙ্গে বসে কথা বললে তাড়িয়ে দেবে? তৃণমূলের মতো দলকে নিষিদ্ধ করা উচিত, নইলে এই অমানবিকতা বন্ধ হবে না।"

বিজেপি-র সর্বভারতীয় সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, "তৃণমূল রাজনৈতিক ভাবে কতটা অসহিষ্ণু, এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ। অরাজনৈতিক অনুষ্ঠানে দুই দলের লোকজনই ছিলেন। সেখানে একজনের প্রশংসা করলে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে দেবও তো আমার এলাকায় গিয়ে আমার প্রশংসা করেছে! রাজনৈতিক অসহিষ্ণুতার চরম নিদর্শন এটি।"

আরও পড়ুন: Kunal Ghosh: ‘দেবের মিঠুনস্তুতি দোষ নয়, আমার বেলাতেই অগ্নিপরীক্ষা!’ অপসারিত হয়ে তৃণমূলকে প্রশ্ন কুণালের

তমলুকে বিজেপি প্রার্থী করেছেন যাঁকে, সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, "কুণাল ঘোষ আমার বিশেষ পরিচিত। মানুষটিকে যত খারাপ বলে প্রচার করা হয়, ততটাও খারাপ নন উনি। তৃণমূলে আছেন বটে, আমাকে আক্রমণও করেন, কিন্তু আমার বন্ধু উনি। একজনের সঙ্গে মঞ্চে উঠেছেন বলে একজনকে সরিয়ে দেওয়া হবে! এই দলে কোনও গণতন্ত্র নেই। পিসি-ভাইপো একনায়কতন্ত্র চালাচ্ছেন।"

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "কুণাল ঘোষ রক্তদান শিবিরে বিজেপি প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বলে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, অনুব্রত মণ্ডলকে কি পদ থেকে সরানো হয়েছিল? বড় অপরাধীদের বেশি কদর তৃণমূলে। তাই অনুব্রত, জ্যোতিপ্রিয় মল্লিকদের সরানো হয় না।"

বিজেপি কাউন্সিল সজল ঘোষের কথায়, "ওদের দলের পাঁঠা,ঘাড়ে কাটবে না লেজে, তা ওরা সিদ্ধান্ত নেবে। বলি দেবেন না, কুরবানি করবে, ওরা ঠিক করবে। আমরা কী করব? একটা সামাজিক অনুষ্ঠানে দেখা হয়েছে। তৃণমূল কী বলতে চায়, সামাজিক অনুষ্ঠানও রাজনৈতিক রংয়ে, ঢংয়ে হবে?"

তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য যদিও বলেন, "দলের সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে। দল যদি মনে করে পদক্ষেপের প্রয়োজন আছে, সেই স্বাধীনতা আছে দলের।" যে সুদীপের নাম বার বার এই ঘটনায় উঠে এসেছে, তিনি যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না বলে জানান তিনি।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget