এক্সপ্লোর

TMC's Martyrs' Day: ২১ জুলাই শহরজুড়ে মিছিল, যানজট এড়াতে কোন পথ বাছবেন দেখে নিন

পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা। ২১ জুলাই-এর মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই তৃণমূলের জন সমাবেশ (TMC's Martyrs' Day)। আগামিকাল শহরজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায়। ফলে তৈরি হয়েছে তীব্র যানজটের আশঙ্কাও। তাই বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কোন পথে থাকবে মিছিল। তাতে ব্যস্ত সময়ে আপনার কর্মস্থলে পৌঁছতে সুবিধা হবে। 

মূল মিছিলগুলির পথ: পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে। তা নিয়েই তাঁরা যোগ দিচ্ছেন ২১-শে সমাবেশে। মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে যে মিছিল শুরু হবে, তা  ভূপেন বোস অ্যাভিনিউ, বিধান সরণি ,  কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ,  সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে  ধর্মতলায় সভাস্থলে।

হাজরা মোড় থেকে শুরু হওয়া মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে পৌঁছবে ধর্মতলায়।

হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা রবীন্দ্র সেতু , ব্রেবোর্ন রোড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, পোদ্দার কোর্ট , সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে।

একইভাবে শিয়ালদা থেকে বেরনো মিছিল এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং,  এস এন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে এগোবে ধর্মতলার দিকে।

অন্যদিকে, মহাজাতি সদনের সামনে থেকে একটি মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে। ঠিক তেমনই নিমক মহল রোড এলাকা থেকে গার্ডেনরিচ রোড, বাবুবাজার মোড়, খিদিরপুর রোড , হেস্টিংস  হয়ে ধর্মতলার দিকে এগোবে মিছিল।

বাইপাস বা ট্যাংরা এলাকা হয়ে যে তৃণমূল কর্মী ও সমর্থকরা সভাস্থলের দিকে যাবেন, তাঁরা  গোবিন্দ খটিক রোড,  CIT রোড , মৌলালি ক্রসিং , এস এন ব্যানার্জি রোড হয়ে এগোবেন ধর্মতলার দিকে।

বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বেশ কয়েকটি মিছিলও ২১ জুলাইয়ের সভামঞ্চের দিকে এগোবে। লালবাজার সূত্রের খবর, তালতলা হাইস্কুল, গুরুদাস কলেজ, আহিরিটোলা স্ট্রিট ও বি কে পাল অ্যাভিনিউ, ১০, বেড ফোর্ড লেন, কালীঘাট রোডে জয়হিন্দ ভবন , ১০, কাশীপুর রোড এবং পাথুরিয়াঘাটা স্ট্রিটে বিনানি ধর্মশালার সামনে থেকে ছোট ছোট এই মিছিলগুলি বেরনোর কথা।

২১শে জুলাইয়ের সমাবেশের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, শুক্রবার কলকাতার রাস্তায় নামানো হবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩১ জন, যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার রাস্তায় থাকবেন। ২০টি বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি দলকে মোতায়েন রাখা হবে। প্রস্তুত থাকবে ৬টি ক্যুইক রেসপন্স টিম। 

এ ছাড়াও মেট্রোয় বিশেষ নজরদারি চালাবে পুলিশ। সভাস্থলে ৪৫টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। প্রস্তুত থাকবে ১৮টি অ্যাম্বুল্যান্স। থাকবে ৪৮টি হেল্প ডেস্ক। সভাস্থলে ব্যবহার করা হচ্ছে ১ হাজার মাইক। অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য বিভিন্ন জায়গায় মোট ১৩টি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget