এক্সপ্লোর

Saugata Roy vs Madan Mitra: যতক্ষণ রাজনীতিতে আছি, মাথা উঁচু করেই থাকব, মদন মিত্রর আক্রমণের জবাব সৌগত রায়ের

TMC: তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার মধ্যেই এবার মদন মিত্র ও সৌগত রায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। দু’দিন আগে নাম না করে সৌগত রায়কে নিশানা করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও জয়ন্ত পাল, নয়াদিল্লি ও কলকাতা: পুরভোটে (Municipal Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা (Candidate List) নিয়ে অভূতপূর্ব বিক্ষোভের আবহেই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের দুই শীর্ষস্থানীয় নেতা মদন মিত্র (Madan Mitra) ও সৌগত রায়ের (Saugata Roy) দ্বন্দ্ব। কামারহাটিতে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে তীব্র অসন্তোষ। তার জেরেই তৃণমূল সাংসদ সৌগত রায়কে লাগাতার নিশানা করে চলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

কামারহাটির তৃণমূল বিধায়ক দলীয় বিধায়ককে আক্রমণ করে বলেছেন, ‘একজন নেতা, বার বার এখানে এক কথা বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে ভুল বোঝান। কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন আর শুধু লুঙ্গি পরে বসে বসে কাজু খান, কাবাব খান।’

পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে যে মদন মিত্র ফেসবুক লাইভ করে ঘোষণা করেছেন, পুরসভা নির্বাচনে স্থানীয় সাংসদের কোনওরকম সাহায্যই নেবেন না! তাঁর বক্তব্য, ‘কথা দিচ্ছি, আমার যে পোস্টার হবে, তাতে একটা পয়সাও আমার পশ্চিমবঙ্গ পার্টিকে খরচ করতে হবে না। এমপি সাহেবকেও না। উনি করেনও না, দেনও না। নেন কি না জানি না। ওঁকে করতে হবে না। সৌগত রায়ের কথা বলছি। এই ৩১টি ওয়ার্ডে কামারহাটির ভোটার লিস্ট আমি ছেপে দেব। পোস্টার-ব্যানার যা খরচ হবে, আমি করে দেব। চুরি করি, ডাকাতি করি আমার ব্যাপার।’

পাল্টা সৌগত রায় বলেছেন, ‘যে সব নোংরা জঘন্য কথা বলছে, তার জবাব দিতে রুচিতে বাধে। কেউ গালাগাল দিয়ে, নোংরা কথা বলে, আমাকে রাজনীতি থেকে সরাতে পারবে না। ফলে ৬৫-৬৬ থেকে একটানা রাজনীতি করতে পারতাম না, কংগ্রেস, সিপিএম, নকশাল, সব আমলই দেখেছি। এই আমলটাও দেখে যাব। যতক্ষণ রাজনীতিতে আছি, মাথা উঁচু করেই থাকব। আর ধুতি পরেই থাকব, কারও কথায় আমার পরিবর্তন হবে না। যারা আমার বিরুদ্ধে খারাপ কথা বলছে, পাবলিকলি, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। কর্মীরা প্রতিক্রিয়া দেবে। আমি কারও বিরুদ্ধে নাম করে বলে জাতে তুলতে চাই না। আমি কারও বিরুদ্ধে কিছু বলতেও চাই না। দল যে সিস্টেম দিয়েছে, সেই সিস্টেমে পার্থ-সুব্রতরা লিস্ট ফাইনাল করেছে। তাতে মমতার অ্যাপ্রুভাল আছে, সেটাই হবে।’

কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে তরজায় জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দাররা। মুখ খুলেছিলেন মদন মিত্রও। সেইসময় সবপক্ষকে শৃঙ্খলা রক্ষার বার্তা দেন দলের মহাসচিব ও শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়। এবার পুরভোটে প্রার্থী-অসন্তোষ নিয়ে যেভাবে দলের দুই নেতার মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে কি কোনও ব্যবস্থা নেবে দল? 

আরও পড়ুন আইপ্যাকের সঙ্গে চুক্তি ভেঙে গেছে, অসুবিধা হবে, মন্তব্য সৌগত রায়ের

ফিরহাদ হাকিম বলেছেন, ‘আমাদের শৃঙ্খলারক্ষা কমিটি আছে। সৌগত রায় যদি অভিযোগ করেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেবে কমিটি।’

মদন মিত্রর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘কখন কী যে বলে! কোনটা নিয়ে বলব ওর? কামারহাটিতে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব ঠিক করে দিয়েছেন। কামারহাটিতেও দেখা হয়েছে।’

পুরভোটের মুখে তৃণমূলে প্রার্থী অসন্তোষ এবং তাকে কেন্দ্র করে সৌগত-মদন সংঘাতের প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘উনি কী বলছেন, তার কী জবাব দেব! আসলে সবটাই তোলা তোলার লড়াই চলেছে। একটা টিকিট মানে তোলাবাজির লাইসেন্স। তবে মদন মিত্রকে উত্তর দিতে হবে, কেন সেদিন বনধ হল? কার স্বার্থে? উনি সমর্থন করলেন? আর মমতা তো বনধ-বিরোধী। এখানে চুপ করে বসে ছিলেন কেন?’

শুধু মদন মিত্রই নন, পুরভোটে প্রার্থিপদ ঘিরে অসন্তুষ্ট হন আরেক বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, পুরভোটে প্রার্থিপদ ঘিরে অসন্তোষের জেরে রবিবার তৃণমূলের বারাকপুর সাংগঠনিক জেলার পুরভোটের প্রস্তুতি বৈঠক ছেড়ে বেরিয়ে যান খড়দার বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়! তিনি বলেছেন, ‘তাৎক্ষণিক একটা দুঃখ লেগে ছিল যে আমি ৯ বার জেতা এমএলএ। পার্থ হোক বক্সী হোক, টেলিফোন করে হলেও তো একবার জিজ্ঞেস করলে ভাল লাগত।’

সবমিলিয়ে তৃণমূলের অন্তর্কলহ ঘিরে তরজার পারদ ক্রমশঃ চড়ছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget