এক্সপ্লোর

Saugata Roy: আইপ্যাকের সঙ্গে চুক্তি ভেঙে গেছে, অসুবিধা হবে, বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি সৌগত রায়ের

TMC vs I-PAC: তৃণমূল ও আইপ্যাকের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন সাংসদ সৌগত রায়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।

বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, নয়াদিল্লি ও কলকাতা: পুরভোটের (Municipal Election) জেলাভিত্তিক নজরদারি কমিটির মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) না রাখা, তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার সম্পর্ক ছিন্ন হওয়ার জল্পনা, এসব ঘিরে তৃণমূলের (TMC) অন্দরের রাজনীতিতে এখন জোর শোরগোল। আর এই আবহেই এবিপি আনন্দে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তাঁর মন্তব্য, ‘আইপ্যাকের (I-PAC) সঙ্গে কী চুক্তি ছিল, সে আমি জানি না। সেই চুক্তি ভেঙে গেছে। ক্ষতি না হলেও অসুবিধা তো হবেই। পশ্চিমবঙ্গে (West Bengal) এবার তৃণমূলের জয়ের জন্য উল্লেখযোগ্য অবদান আইপ্যাকের।’

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অগোচরে তৃণমূলের অফিশিয়াল পেজে যেভাবে একটি প্রার্থী তালিকা বেরিয়ে গেল এবং দলকে সেই তালিকা আসল নয় বলে জানাতে হল, তার জন্য প্রশান্ত কিশোরের সংস্থাকেই দায়ী বলে মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতারা। জানা গিয়েছে, তৃণমূল নেত্রীও একই মত পোষণ করেন। বিষয়টি এত দূর গড়িয়েছে যে ক’দিন আগে প্রশান্ত কিশোর টেক্সট মেসেজ পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, তৃণমূলের সঙ্গে বাংলা, ত্রিপুরা ও মেঘালয়ে তাঁরা আর কাজ করতে চান না। সূত্রের খবর, তৃণমূলনেত্রী এই বার্তাকে কার্যত হুঁশিয়ারি বলে মনে করেন এবং তৎক্ষণাৎ প্রশান্ত কিশোরকে জবাব দেন ‘থ্যাঙ্ক ইউ’। 

আরও পড়ুন মদন মিত্রর আক্রমণের জবাব সৌগত রায়ের

যদিও, এরই মধ্যে প্রশান্ত কিশোরের সংস্থার হয়ে ব্যাট ধরেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, ‘আইপ্যাকের কাজ দেখেছি। অসাধারণ। আমি ভারতের রাজনীতি ৬০ বছর ধরে লক্ষ্য করছি, এত অর্গানাইজড সেট আপ আগে দেখিনি। যারা আইপ্যাকের হয়ে কাজ করে, সবাই উচ্চযোগ্যতা সম্পন্ন। আইআইটি, আইআইএম, ন্যাশনাল ল স্কুলের গ্র্যাজুয়েট, দিল্লি স্কুল অফ ইকনমিকসের পোস্ট গ্র্যাজুয়েট, এরা সব এসেছে রাজনীতিতে। পয়সা কামানোর জন্য নয়, এরা এমনিই ৫ লক্ষ টাকা মাইনে পাবে। পাবলিক স্পেসে অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছে। এরা খুব ভাল কাজ করেছে। এদের সার্ভে সিস্টেম, বিধানসভার প্রার্থীদের ব্যাপারে যা রিপোর্ট দিয়েছিল, সেই সিস্টেমের মধ্যে দিয়ে ভাল ক্যান্ডিডেট হয়েছে। বিধানসভায় লিস্ট নিয়ে তো কোনও প্রবলেম হয়নি।’

কামারহাটির প্রার্থী বিক্ষোভের জন্য সরাসরি সৌগত রায়কে কাঠগড়ায় তুলেছেন সেখানকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘পিকে-কে সরিয়ে উত্তর ২৪ পরগনায় সৌগত রায়কে দেখতে দিল। উনি কোনটা দেখবেন? কোথাও যাবার নেই, অর্জুনের মাছের চোখের মতো টার্গেট কামারহাটি। কেন কামারহাটি? কারণ, কামারহাটি হচ্ছে মাখন। দইয়ের ওপরে মাখনের মতো। ওটাকে নষ্ট করতে হবে।’

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অবশ্য সৌগত রায় বলেছেন, ‘আমি আই প্যাককে লিস্ট পাঠিয়েছিলাম। পরে জেলা সভাপতি পার্থ ভৌমিককে পাঠিয়েছিলাম। আমি এই নিয়ে একবারই পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সঙ্গে কথা বলি। ওরা বলে, লিস্ট ফাইনাল হয়ে গেছে। আমি বললাম, তাহলে আমার সাজেশনের আর দরকার নেই। পরে বিভিন্ন বিধায়কের অনুরোধে আমি দু-চারটে এসএমএস করেছি প্রার্থী বদলের ব্যাপারে। এছাড়া তালিকা নিয়ে আমার কিছু বলার নেই। আমার নাকি উত্তর ২৪ পরগনার দায়িত্ব ছিল। আগেও ছিল না, এখনও নেই।’

পুরভোটের আগে প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষের আবহে সৌগত রায়ের বিস্ফোরক সাক্ষাৎকার ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget