এক্সপ্লোর

TMC Martyr Day 2022: যতদূর যেতে হয় রক্ত দিয়ে লড়াই করব : অভিষেক বন্দ্যোপাধ্যায়

TMC 21st July: বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার সমাবেশে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, এরাজ্যের বাইরেও দলকে বলিষ্ঠ করার লড়াই চালিয়ে যাবেন।

কলকাতা: বৃষ্টিভেজা একুশে জুলাইয়ের দুপুর। আর বৃষ্টি মাথায় নিয়েই ধর্মতলার সমাবেশে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়ে দিলেন, এরাজ্যের বাইরেও দলকে বলিষ্ঠ করার লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে দলকে পৌঁছে দেবেন বলেও অঙ্গীকার করলেন অভিষেক।

দলের উদ্দেশে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়: এদিন তিনি বলেন, "মেঘালয়, অসাম, গোয়া মেঘালয়ে ঢুকেছে। দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছে। আমি কথা দিচ্ছি, বাংলায় তৃণমূলকে (Trinamool Congress) বলিষ্ঠ করে, বিভিন্ন রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারছি আমি নিঃশ্বাস নেব না। যতদূর যেতে হয় রক্ত দিয়ে লড়াই করব।''  

এদিন বক্তব্য রাখতে গিয়ে অবিষেক বন্দ্যোপাধ্যা বলেন, "একুশে নতুন করে শপথ নিতে হবে, মানুষের জন্য কাজ করা। নিজের করে খাওয়ার জায়গা নয়। তৃণমূল করতে গেলে দলীয় অনুশাসন মমতার চিন্তাধারা নেতৃত্বের আন্দোলন সংগ্রামকে মনে রেখে কাজ করতে হবে। হয় ঠিকাদারি করবেন না হলে তৃণমূল করবেন।'' পাশাপাশি দলীয় কর্মীর উদ্দেশে তাঁর বার্তা, "নিঃস্বার্থভাবে করতে হবে। নির্লোভে করতে হবে। আজকের তৃণমূল অন্য তৃণমূল। মিরজাফররা, গদ্দার, বেইমানরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ তৃণমূল। যারা ভেবেছিল চার আনার নকুলদানা নিয়ে গিয়ে তৃণমূলকে শেষ করবে, দলভাঙানির খেলা করেও, ভাঙা পায়ে লড়াই করে ২১৪ আসনে জিতেছে মমতা। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছে।''

একইসঙ্গে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “বলেছিল ২০০ পার, মমতা মোদি-শাহর অশ্বমেধের ঘোড়াকে বেঁধে রেখেছে বাংলায় মমতা। পঞ্চায়েত নির্বাচন যোগ্য প্রার্থীকে যোগ্য সুযোগ দিয়ে মাঠে নামাবে। দাদার জলের বোতল বয়ে, কাছের লোক হিসেবে পঞ্চায়েতের প্রার্থী হবে না। মানুষ চাইলে প্রার্থী হবে। যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন, দল প্রার্থী করবে না।’’

আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: ভাগ মোদি, ভাগ বিজেপি, ভাগ শুভেন্দু : ফিরহাদ হাকিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget