এক্সপ্লোর

TMC Shahid Diwas 2022: ‘সিপিএম-এর কাগজের রিপোর্টারদের স্ত্রীরাচাকরি পেয়েছিলেন কোন যোগ্যতায়’? শহিদ সমাবেশে মমতা

TMC Martyr Day 2022: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মমতার বক্তব্য়, ‘‘কাজ করলেই ভুল হয়। কাজ যে করে না, ভুল তার হয় না।’’

কলকাতা: শিক্ষক দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের নেতা-মন্ত্রীদের। তা নিয়ে লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে (TMC Shahid Diwas 2022)। শহিদ সমাবেশে তা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করলেন বিজেপি এবং সিপিএমকে। তাদের দুর্নীতির কথাও জানেন, শুধু বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে এগোননি বলে জানান মমতা (Mamata Banerjee)। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মমতার বক্তব্য়, ‘‘কাজ করলেই ভুল হয়। কাজ যে করে না, ভুল তার হয় না।’’

একযোগে সিপিএম-বিজেপিকে নিশানা মমতার

দু’বছরের বিরতি নিয়ে বৃহস্পতিবার ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ বসেছে। তাতে যোগ দিতে একদিন আগে থেকেই জেলা থেকে লোকজন আসতে শুরু করেছিলেন কলকাতায়। এ দিন বৃষ্টি মাথায় নিয়েই শেষ মেশ শুরু হয় সভা। আর সেখানে দাঁড়িয়েই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন মমতা। বিজেপি-কে, নাম না করে ‘গদ্দার’দের নিশানা করেন মমতা। তিনি বলেন, "শুধু গদ্দারের ছেলেমেয়ে, তাদের লোকজন চাকরি পাবে, তাই কি হয়!"

মমতা আরও বলেন, ‘‘আমরা চাই চাকরি হোক। বিজেপি-ই চাই না (BJP)। তাই পিঁপড়ের মতো কামড় দিয়ে চলেছে। তুমি কি করেছো বাবা! রেল, পাবলিক সার্ভিস কমিশন, কোল ইন্ডিয়া, বিমান পরিবহণ, প্রতিরক্ষা, কোথায় কী ঘটছে তা জানতে বাকি নেই। বলছে বাংলার লোককে চাকরি দেওয়া চলবে না। আমি বলছি আলবাত চাকরি দেব বাংলার মানুষকে। ক্ষমতা থাকলে ঢুকবে। রাস্তা কী করে বার করতে হয়, তা জানি আমি।’’

আরও পড়ুন: TMC 21st July : "মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও", জিএসটি-ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা মমতার

এর পরই সিপিএম-কে (CPM) নিশানা করেন মমতা। তিনি বলেন, ‘‘সিপিএম-এর আমলে চাকরি হয়েছিল? এক একটি শিক্ষকের চাকরি ১০-১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। নাম বলে ছোট করতে চাই না। সিপিএম-এর একটি কাগজ রয়েছে। দলের কাগজ। ওদের জিজ্ঞেস করে দেখুন, রিপোর্টারদের স্ত্রীরা সকলে শিক্ষিকার চাকরি পেয়েছিলেন কী ভাবে। যোগ্যতায় পেয়েছিলেন, নম্বরে পেয়েছিলেন!ছেলেরা পার্টি করবে, বউরা চাকরি করবে। সব জানি আমরা। আমাকে শেখাতে আসবেন না।’’

সিপিএম নেতা তথা শিক্ষক নিয়োগ মামলায় আইনজীবীর ভূমিকা পালন করা বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও নিশানা করেন মমতা। তাঁর কথায়, ‘‘সিপিএম-এর বিকাশবাবু। চাকরির জন্য় রোজ রোজ এটা কাটো, ওটা কাটো বলে যাচ্ছে। দেখাচ্ছেন কত সাধু পুরুষ। ভাজা মাছ উল্টে খেতে জানেন না। ওঁকে জিজ্ঞেস করুন, আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল? তাঁরা কি বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য় ছিলেন? ফাইলটা বার করব আমি? সেই ফাইল আপনি দেখাবেন, নাকি আমি? আমরা শুরু থেকে বলে আসছি, বদলা নয়, বদল চাই। তাই সেগুলো করিনি আমরা। এটা মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে আপনাদের।’’

কাজ করলে ভুল হয়, বললেন মমতা

শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তে মামলা চলছে আদালতে। তাই নিয়োগ আটকে রয়েছে বলে মন্তব্য করেন মমতা। তাঁর সরকার ১৭ হাজার চাকরি তৈরি রেখেছে, যে মুহূর্তে মামলা মিটবে, নিয়োগ শুরু হবে বলে জানান মমতা। 

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget