এক্সপ্লোর

TMC Shahid Diwas 2022: ‘আগামী দিনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি, তাতেই বাকিরা এক হয়ে যাবে’, বললেন মমতা

TMC Martyr Day 2022: বৃহস্পতিবার কলকাতার বুকে তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশে মমতার বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বিজেপি।

কলকাতা: মঞ্চ প্রস্তুত করে রেখেছিলেন এক বছর আগেই। আরও একবার বিজেপি-র বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে দিল্লি দখলের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিরোধী জোট নিয়ে নিজের অবস্থান সম্পর্কও ইঙ্গিত দিয়ে রাখলেন (Mamata Banerjee)। মমতার কথায়, আগামী দিনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। আর তেমন হলেই বাকি সব বিরোধী পক্ষ একজোট হয়ে যাবে। বিজেপি-র (BJP) কারাগার ভেঙে ২০২৪-এ মানুষের সরকার আনার কথা শোনা গেল তাঁর মুখে (Lok Sabha Election 2024)। রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূলের অবস্থান নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই সময় মমতার মন্তব্য় গুরুত্বপূ্রণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

শহিদ স্মরণ সমাবেশে ২০২৪ নিয়ে বার্তা মমতার

বৃহস্পতিবার কলকাতার বুকে তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশে (TMC Shahid Diwas 2022) মমতার বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বিজেপি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘‘বিজেপির সরকার এখনও কী সব বিল নিয়ে আসছে! কোনও মাথামুণ্ড নেই। সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে ৮০ হাজার চাকরি তুলে দিয়েছে। টি বোর্ড উঠিয়ে দিল। জুট ইন্ডাস্ট্রি শেষ করে দিল। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিল। এখন বলছে ২০ হাজার না ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করবে। ৮০ হাজার চাকরি তো আগেই খেয়ে নিয়েছে!’’

বিজেপি কোনও ঐতিহ্য মানে না বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘‘কোনও প্রতিষ্ঠানের ঐতিহ্য মানে না। দেশের সংসদভবন পর্যন্ত দিয়ে দিয়েছে। নতুন করে ইতিহাসের বই লেখা হচ্ছে। যারা জীবনে স্বাধীনতার যুদ্ধ করল না, তারা নাকি ইতিহাস তৈরি করবে! এখন থেকেই ধমকাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় চাইলে বিজেপি থেকে অনেক ভোট নিতে পারতাম নাম। অথচ আসানসোলের নরেশকে ফোন করে ধমকায় গদ্দাররা। বলে ভোট না দিলে ইডি পাঠাবে। এ ভাবে চলতে পারে!’’

আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: হুইল চেয়ারে বসে গুঁড়িয়ে দিয়েছেন বিজেপি-কে, ২০২৪-এর ‘গেম চেঞ্জার’ মমতাই, বললেন শত্রুঘ্ন

হুঁশিয়ারির সুরে মমতাকে বলতে শোনা যায়, ‘‘বাংলার মানুষ মাথা নীচু করতে জানে না। বাংলায় টাকা দিচ্ছে না। সাতমাস ধরে টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা বন্ধ করেছে। রাজনীতিতে কেউ হারে, কেউ জেতে। হেরেছো বলে টাকা দেবে না? সবাই বিজেপিকে ভয় পায়, আমরা ভয় পাই না। দিল্লি গিয়ে অবরোধ করব। একশো দিনের টাকা দাও। এটা আমাদের অধিকার। গরিবের অধিকার। তাদের টাকা কেন বন্ধ করেছে? বলছে বাংলার নাম কেন থাকবে? কেন থাকবে না? গুজরাতের নাম থাকলে, রাজস্থানের নাম থাকলে বাংলা কী দোষ করেছে? বাংলায় বন্ধ করা এত সহজ নয়। আমরা ঝুঁকি না।’’

বিজেপি-কে আক্রমণ করে মমতা আরও বলেন, ‘‘কখনও হিন্দু কার্ড খেলছে, কখনও মুসলিম কার্ড খেলছ, কখনও বৌদ্ধ নিয়ে খেলছে, কখনও জৈন নিয়ে খেলছে।’’ সাধারণ মানুষের উদ্দেশে এর পর প্রশ্ন ছুড়ে দেন মমতা, ‘‘আগামী দিন দিল্লি দখল করবেন তো? বিজেপিকে হারাতে তৈরি?  বিজেপিকে হারাবেন? জীবন দিয়ে লড়াই করবেন? ’’ মমতার কথায়, ‘‘আগামী দিনে একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না বিজেপি। চ্যালেঞ্জ করে বলছি। আর তা হলেই বাকিরা এক হয়ে যাবে।’’

দিল্লিতে লড়াই টেনে নিয়ে যাওয়ার ইঙ্গিত মমতার

বাংলার বাইরে এখনও পর্যন্ত সাফল্য পায়নি তৃণমূল। কিন্তু মমতার কথায়, ‘‘আমি চাই, ভারতে একটাই আদর্শ পার্টি থাকুক, একটাই সাহসী দল থাকুক, একটাই দল থাকুক, তার নাম তৃণমূল।চব্বিশে বিজেপির কারাগার ভাঙো। মানুষের সরকার আনো। চব্বিশ ইলেকশনের ভোট নয় রিজেকশনের ভোট। প্রত্যেকটা সিট জিততে হবে। ত্রিপুরায় জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়ায় জিততে হবে, উত্তরপ্রদেশে জিততে হবে। আমরা বন্ধুদের সমর্থন করব, আমরাও লড়ব।’’

সেরা শিরোনাম

Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget