এক্সপ্লোর

TMC 21st July: তৈরি VVIP গেট, বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ধর্মতলায় ঢুকবেন মমতা বন্দ্যোপাধ্যায়

TMC Shahid Diwas 2022: বন্ধ করে দেওয়া হয়েছে বেন্টিঙ্ক স্ট্রিট। রাস্তায় গার্ড রেল বসিয়ে ব্যারিকেড করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে ধর্মতলায় ঢুকবেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তৈরি হয়েছে VVIP গেট। বন্ধ করে দেওয়া হয়েছে বেন্টিঙ্ক স্ট্রিট। রাস্তায় গার্ড রেল বসিয়ে ব্যারিকেড করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্বেচ্ছাসেবক ও পুলিশ ছাড়া কাউকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দেখাতে হচ্ছে সচিত্র পরিচয়পত্র।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা: করোনার জেরে ২০২০-র পর, ২১-এও ভার্চুয়ালি হয়েছে তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি। ২ বছর পর এবার ফের, আগের মতো পালিত হবে তৃণমূলের মেগা ইভেন্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে রড নিয়ে, সাত ঘণ্টা ঘাপটি মেরে বসে থাকার পর, অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনাকে মাথায় রেখেই  এবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশে জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। দলের সবচেয়ে বড় অনুষ্ঠানে যোগ দিতে, সারা রাজ্য থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের জন্য সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল থেকে সমাবেশের পথে আসতে শুরু করেছে, কর্মী সমর্থকরা। 

শুধু ধর্মতলা চত্বর ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী।  এছাড়াও অতিরিক্ত ১ হাজার ট্রাফিক পুলিশ কর্মীকেও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কলকাতা পুলিশ সূত্রের খবর, ২১শের সভামঞ্চের পাশেই রাখা হচ্ছে, ৫টি অ্যাম্বুল্যান্স, ৫৮টি QRT ভ্যান, ১২টি PCR ভ্যান এবং ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। নজরদারির জন্য ধর্মতলার মঞ্চ ঘিরে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা। মিছিল চলাকালীন যাতে কোনও অশান্তি না হয়, সেদিকেও কড়া নজর রাখবে পুলিশ। সূত্রের খবর, হাওড়া ব্রিজ, শিয়ালদহ, কলকাতা স্টেশন, গিরিশ পার্ক, হাজরা মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকবে পুলিশের টিম। ১১টি জায়গা দিয়ে মিছিলগুলি পৌঁছবে ধর্মতলায় সমাবেশ স্থলে। সে জন্য সড়ক পথের পাশাপাশি নজর রাখা হচ্ছে প্রত্যেকটি ফেরিঘাটে। সেখানে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। ডুবুরির ব্যবস্থাও করে রাখা হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: আজ তৃণমূলের একুশে জুলাই, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget